'ভালবাসা ডট কম', 'চিরসখা' সহ একাধিক ধারাবাহিকে কাজ করেছেন তিনি। একটা সময় ছোটপর্দার অতি পরিচিত মুখ ছিলেন তিনি। তবে বর্তমানে তিনি সংসার, ব্যবসা নিয়েই ব্যস্ত আছেন। কখনও কখনও ক্যামেরার সামনে ধরা দেন। অনলাইনে জমিয়ে প্রচার করেন নিজের ব্যবসার। আর সেই কারণে বিস্তর কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। উড়ে আসে নানা কটূ মন্তব্য। এদিন সেই সমস্ত ট্রোলের পাল্টা কড়া জবাব দিলেন তিনি। কে? কথা হচ্ছে মধুবনী গোস্বামীর। 

সিরিয়াকে নাকি চান্স পান না আর, তাই এখন মধুবনীকে ব্যবসা করতে হচ্ছে। সম্প্রতি এমনই দাবি করেন এক নেটিজেন। তারপরই তাঁকে পাল্টা জবাব দেন অভিনেত্রী। কী ঘটেছে? এদিন অন্যান্য দিনের মতোই মধুবনী তাঁর স্যালোঁর প্রচার ভিডিও পোস্ট করেন। জানান কিছু অফার চলছে সেখানে। সেই ভিডিওতে এক ব্যক্তি লেখেন, 'বাপরে বাপ, সিরিয়ালে চান্স না পেলে কত কী করতে হয় বেঁচে থাকার জন্য। খুব চাপের জীবন।' 

এই কটাক্ষের জবাবে এদিন মধুবনী লেখেন, '৩ টে কথা বলি কেমন? প্রথমত, আমরা এখন অন্যদের সুযোগ দিয়ে থাকি। মানে আমরা এমপ্লয়মেন্ট তৈরি করি। দ্বিতীয়ত, যে কোনও বাংলা লিডিং চ্যানেলে মেগা সিরিয়াল প্রযোজনা করার মতো যথেষ্ট ফান্ড আমাদের রয়েছে। করছি না, কারণ জাস্ট ইচ্ছে করছে না। আমরা স্যালোঁ বিজনেসে বিনিয়োগ করছি। এবার তৃতীয়ত, এবং সবথেকে জরুরি, সবার জীবনই চাপের। বিশ্বাস করো, আমাদেরটা অনেক কম। ভাল থেকো ভাই।' 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Madhubani Goswami (@madhubani.goswami)