'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকে আসছে নতুন মোড়। গল্প এক ধাক্কায় এগিয়ে যেতে চলেছে অনেকগুলো বছর। নদীতে পড়ে দীপ তলিয়ে যাওয়ার পর এবার নায়িকা মুখোমুখি হবে কার? নায়ক হিসেবে আগমন ঘটতে চলেছে কার? 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকের নতুন প্রোমো আসতে চলেছে। সেখানেই দেখা যাচ্ছে গুলি লাগার পর ব্রিজ থেকে দীপ নদীতে পড়ে তলিয়ে যাওয়ার পর ৮ বছর হয়ে গিয়েছে। তাকে আর খুঁজে পাওয়া যায়নি কখনই। এখন ঝাঁপির জীবন বলতে তার মেয়েই। তাকে ঘিরেই সবটা। কিন্তু এখনও তাও কোথাও যেন নায়িকার মনে আশা আছে যে দীপ ফিরবে। নায়কের ছবির সামনে দাঁড়িয়ে বারবার সেই কথাই বলে যায় সে। অবশেষে দীর্ঘ আট বছর পর এ কার মুখোমুখি হবে ঝাঁপি? 

প্রোমোতে এদিন দেখা যায়, কোনও কাজে ঝাঁপি একটি অফিসে যায়। সেখানেই বসে দীপ। বরকে এত বছর পর দেখে সমস্ত স্মৃতি হুড়মুড় করে ভিড় করে আসে। প্রশ্ন করে। কিন্তু দীপ তাকে চিনতেই পারে না। তবে কি এই ব্যক্তি আদতে দীপ নয়, তার মতো দেখতে কেউ? নাকি দীপই, কিন্তু তার স্মৃতি হারিয়ে গিয়েছে? কী ঘটতে চলেছে এবার? তাদের আবার দেখা হয়েও কি দূরত্ব বাড়বে? উত্তর আগামীতে পাওয়া যাবে। তবে 'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকের এই নতুন প্রোমো দেখে যে দর্শকরা দারুণ খুশি সেটা বলার অপেক্ষা রাখে না। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Star Jalsha (@starjalsha)