শ্বশুরের অত্যাচারের হাত থেকে বাঁচাতে কুমকুমকে বিয়ে করেছে ইশান। স্বাভাবিক ভাবেই বাড়ির বিলেত ফেরত ছেলে বিধবা একটি মেয়েকে বিয়ে করায় কেউই খুশি নয়। অশান্তি চরমে পৌঁছেছে বাড়িতে। কেউই কুমকুমকে মেনে নিতে পারছে না। আর এর মধ্যেই বউভাতের সন্ধ্যায় স্ত্রীর জন্য অপ্রস্তুত হতে হবে নায়ককে। কিন্তু কেন? 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'কুমকুম' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে, বউভাতের সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে আসে ইশান। কিন্তু কুমকুম ভারী, সাবেকি কাজের বেনারসি পরে নিজেকে সামলে উঠতে পারে না। টলে পড়ে যেতে থাকে। সেই নিয়ে হাসাহাসি শুরু হয়, করা হতে থাকে ব্যঙ্গ। স্ত্রীর এই অবস্থা দেখে ইশান বিরক্ত হয় না, বরং তার পাশে ঢাল হয়ে দাঁড়ায়। 

ইশান গিয়ে কুমকুমের শাড়ির কুচি ঠিক করে দেয়। সযত্নে আঁচল ঠিক করিয়ে দেয়। খেয়াল রাখে স্ত্রীর। সেই জন্য তাঁকে কটাক্ষ করা হলে পাল্টা জবাব দেয় নায়ক। জানিয়ে দেয় কুমকুম তার স্ত্রী, সে যদি ওর খেয়াল না রাখে তাহলে কে রাখবে? ইশান, কুমকুমের ঘনিষ্ঠতা আরও বাড়ে, নাকি অন্যদের প্ররোচনায় দূরত্ব আসে সেটাই দেখার। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Star Jalsha (@starjalsha)