ঘোষণা আগেই হয়েছিল, আসছে 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত'। প্রায় এক বছরের বিরতি নিয়ে বড়পর্দায় ফিরতে চলেছেন জিৎ। এবার প্রকাশ্যে এল ছবির প্রথম ঝলক এবং মুক্তির দিন। 

'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' ছবির টিজারের শুরুতেই দেখা যাচ্ছে, আকাশবাণী কলকাতার তরফে ঘোষণা করা হচ্ছে, কলকাতায় একের পর এক ভয়ঙ্কর ডাকাতি হচ্ছে তার কথা। তারপরই স্ক্রিনে ফুটে ওঠে ব্রিটিশ সরকারের নির্মম অত্যাচারের দৃশ্য। আর সেই সময়ই লাল ছাতা হাতে আগমন ঘটে তাঁর। অনন্ত লাল সিংহ, ব্রিটিশ সরকারের ত্রাস। ছবির টিজার জুড়ে জিতের একাধিক লুক দেখা গেল। সঙ্গে ধুন্ধুমার অ্যাকশনে দৃশ্য নজর কাড়ল। বাদ গেল না বন্দে মাতরম স্লোগান থেকে বাইক চেজিং, ট্রেনের উপর দৌড়ানোর দৃশ্য। বলাই বাহুল্য, প্রথম ঝলকেই প্রত্যাশা বাড়িয়ে দিল এই ছবি। 

এদিন টিজারের পাশাপাশি ঘোষণা করা হল ছবি মুক্তির দিনও। আগামী ২৭ মে মুক্তি পাচ্ছে 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত'। অর্থাৎ এবারের গরমের ছুটি জমবে জিতের ছবির সঙ্গে। এদিন ছবির এই ঝলক প্রকাশ্যে এনে লেখা হয়, 'শাসকের হাতে যখন লেগে থাকে নিরীহ মানুষের রক্ত, বিপ্লবী তখন নিজেই হয়ে ওঠে বিপ্লব। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত অনন্ত সিংহের এ জীবনকাহিনী সেই বিপ্লবের আরেক নাম।' 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Jeet (@jeet30)