সংবাদসংস্থা, মুম্বই: রশ্মিকা মন্দানার পরে ক্যাটরিনা কইফ! "ডিপফেক" ভিডিওর জেরে ক্যাটরিনার শরীর থেকে মুছে গেল তোয়ালে।"টাইগার ৩"-এ অভিনেত্রীর তোয়ালের দৃশ্যের মর্ফ করা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল । রশ্মিকা মান্দানার মর্ফড এলিভেটর ভিডিও প্রকাশের কয়েকদিন পর, ক্যাটরিনার এই ভাইরাল ভিডিও উত্তেজনা বাড়িয়েছে নেটপাড়ায়।
"টাইগার ৩"-এর আসল দৃশ্যে, ক্যাটরিনাকে হলিউড অভিনেত্রী মিশেল লি"র সঙ্গে সাদা তোয়ালে গায়ে লড়াই করতে দেখা গিয়েছে। ট্রেলরে সেই কয়েক সেকেন্ডের ক্লিপ তাপমাত্রা বাড়িয়েছে নিঃসন্দেহে। এখন ভাইরাল হওয়া এডিট করা ছবিতে ক্যাটরিনাকে দেখা যাচ্ছে ভিন্ন পোশাকে। অভিনেত্রীকে দেখা যাচ্ছে সাদা বিকিনিতে। যার নেকলাইন গভীর। সঙ্গে একটি ম্যাচিং বটম।
ডিপফেক বলতে এক ধরনের সিন্থেটিক মিডিয়াকে বোঝায়। সাধারণত একটি ভিডিও, ফটো বা অডিও রেকর্ডিং যা এআই কৌশল ব্যবহার করে ম্যানিপুলেট করা হয়। অ্যালগরিদমগুলো একজন ব্যক্তির উপমাকে অন্য কারও উপমা দিয়ে উপস্থাপন করতে বা প্রতিস্থাপন করতে ব্যবহৃত হয়।
গত সোমবার, রশ্মিকা তাঁর ডিপফেক ভিডিওতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই প্রসঙ্গে হয়েছেন অমিতাভ বচ্চন। তিনি অপরাধীদের শাস্তি চেয়ে টুইট করেছেন। কেন্দ্রীয় মন্ত্রীও এ বিষয়ে সোশ্যাল মিডিয়ার নিয়ম মানার নির্দেশ দিয়েছিলেন। তারপরেও ক্যাটরিনার ডিপফেক ভিডিও নিয়ে তোলপাড় নেটপাড়া।