২০২৪ সালের ভ্যালেনটাইন্স ডের দিন আইনি বিয়ে সেরে সকলকে চমকে দিয়েছিলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। সেই বছরই মার্চ মাসে সামাজিক ভাবে গাঁটছড়া বাঁধেন তাঁরা। রেজিস্ট্রি ম্যারেজ এবং ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এদিন স্ত্রীর উদ্দেশ্যে একটি আবেগঘন বার্তা লেখেন কাঞ্চন মল্লিক। সঙ্গে ভাগ করে নেন একগুচ্ছ ছবিও। 

কাঞ্চন মল্লিক এদিন যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে তাঁদের আইনি বিয়ে ছবি থেকে মেয়ে কৃষভিকে কোলে নিয়ে ছবি সবই আছে। অভিনেতা বিধায়ক এদিন ছবিগুলো পোস্ট করে লেখেন, '১৩ -এই ফেব্রুয়ারি ২০২৪ এর গভীর রাতে তুমি প্রশ্ন করেছিলে, 'তুমি কি আমাকে সত্যি বিয়ে করতে চাও, ভেবে বল।' আমি হ্যাঁ বলেছিলাম। ১৪ -এই ফেব্রুয়ারি সকালে আমরা দু'জনে, শুধু দু'জনে যাই আইনত বিবাহ বন্ধনে আবদ্ধ হতে।আমাদের সাক্ষী আমরাই, আর উকিল বাবু। আর একজন ছিলেন যাকে সবাই ঈশ্বর বলেন।' 

কাঞ্চন মল্লিক এদিন তাঁর পোস্টে আরও লেখেন, 'সেই দিন আমার জীবনের ভুল রাস্তায় চলা গাড়িটাকে ইউ টার্ন করিয়ে তুমি ঠিক রাস্তায় চালালে। এখন আমার জীবনের গাড়ির চালক তুমি, আমি শুধু হেল্পার। আর আমাদের গাড়ির নতুন প্যাসেঞ্জার ছোট্ট কৃষভি। আমাদের জীবনের গাড়ি চলুক দুর্বার গতিতে, কিন্তু সাবধানে। শুভ বিবাহবার্ষিকী।'

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by KanchanMullick (@kanchanthinksreaal)