সংবাদসংস্থা, মুম্বই: ডিসেম্বরে পার্টির মেজাজে আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। সম্প্রতি, তাঁর উইকেন্ড ডিনারের ছবি তিনি শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রীর এক্সক্লুসিভ ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন দেখে কী বলছে নেটপাড়া?
বিলাসবহুল ডিনার টেবিলে নিপুণ ভাবে সাজানো মোমবাতি, ডিনারসেট, ওয়াইন গ্লাস। অভিনেত্রীর পাশেই বসে মরগ্যান স্টুয়ার্ট। দু’জনের মুখেই প্রাণখোলা হাসি। অভিনেত্রীর উদযাপনের একটি বড় অংশ জুড়ে ছিল তাঁর কন্যা মালতি মেরি। সবুজ ঘাসে মোড়া মাঠে দিব্যি দোলনায় দুলছে মালতি। কখনও সে নিজের বিএমডব্লিউতে বসে মজা করছে। সেই গাড়ির নাম্বার প্লেটে লেখা মালতি মেরি। ছুটির দুপুরে মেয়ের সঙ্গে চুটিয়ে মজা করেছেন অভিনেত্রী। খেলেছেন মাঠে। তবে ডিনারে অভিনেত্রীর সঙ্গে হাজির ছিলেন নিক জোনাস, জর্ডান, আকারি ও আরও অনেকেই।
পপ গায়ক নিক জোনাসের সঙ্গে ২০১৮ সালে যোধপুরের উমেইদ ভবন প্যালেসে প্রিয়াঙ্কা রাজকীয় ভাবে বিয়ে সারেন হিন্দু রীতি মেনেই। ২০২২ সালে দম্পতির কন্যা সন্তান হয়। সারোগেসির মাধ্যমে তাঁদের মেয়ে মালতি মেরির জন্ম।