সংবাদসংস্থা, মুম্বই: "কর্মা কলিং" এর পরে "আরণ্যক" নিয়ে ব্যস্ত বলিউডের "টিপ টিপ বরষা পানি" গার্ল! অভিনয় জীবনের দ্বিতীয় ইনিংসেও দাপুটে ব্যাটিং করছেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন! এই মুহূর্তে তিনি ব্যস্ত নতুন কাজের প্রচারে। সময়ের সঙ্গে বদলেছে বলিউড। সেই নিয়ে ক্ষোভ জমেছে অভিনেত্রীর মনেও?
সম্প্রতি মুম্বই সংবাদসংস্থার কাছে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন বলিউডের পুরনো দিনের গোপন কথা। কেন ৯ এর দশক ভুলতে পারেন না অভিনেত্রী! এই যুগের শিল্পীদের সঙ্গে কি মানিয়ে নিতে পারছেন না? একেবারেই না। বরং চুটিয়ে কাজ করছেন। শুধু তাই নয়, নতুন ধরনের কাজ করার সুযোগ পাচ্ছেন। তবে তিনি "আরাধনা", "সীতা অউর গীতা"র মত ছবিতে কাজ করতে চান। তেমন মজাদার গল্পের জন্যেই তিনি মুখিয়ে আজও । কথায় কথায় ৯ এর দশকের কথা মনে করিয়ে দিয়ে অভিনেত্রী বলেন, " কাজ শুরু হওয়ার আগে অনেক কিছু প্রস্তুতি থাকে। এখনকার শিল্পীরা অনেক বেশি তৈরি হয়ে ইন্ডাস্ট্রিতে পা রাখেন। শুধু তাই নয়, এই সময়ের শিল্পীরা কাজ করার জন্য অনেক বেশি সহযোগিতা পান। যা তাঁদের আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স করতে সাহায্য করে।"" ৯ এর সময়টা একেবারেই নাকি অন্যরকম ছিল। সেটে তৈরি হয়ে বসে থাকতে হত শিল্পীদের । সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ""টিমের কেউ এসে বলে যেতেন, "গরম গরম চাপাটি হয়েছে খেয়ে নাও।" কীভাবে টেক হবে কেউ জানে না, হঠাৎ একজন বললেন, এই সংলাপটি বলুন।"" বস্তুত, কাজের দিক থেকে ৯এর দশকের তুলনায় অনেক বেশি প্রফেশনাল হয়ে উঠেছে বলিউড! তাই ৯ এর দশকের পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গেও সাবলীল রবিনা।