বলিউডে যখন ‘অ্যানিম্যাল’ বা ‘ধুরন্ধর’-এর মতো ‘ম্যাচো’ নায়ক এবং রক্তারক্তি মারপিটের রমরমা, ঠিক তখনই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ইমরান খান। দীর্ঘ বিরতির পর অভিনয়ে কামব্যাকের প্রস্তুতি নিচ্ছেন আমির খানের ভাগ্নে। তার আগেই সমাজমাধ্যমে এক ‘আস্ক মি এনিথিং’ সেশনে নাম না করে রণবীর কাপুর ও রণবীর সিং-এর সাম্প্রতিক ছবির ঘরানাকে তুলোধনা করলেন অভিনেতা। পরোক্ষভাবে কটাক্ষ করলেন এই দুই বলি-নায়ককেও!
প্রশ্নোত্তর পর্বে এক অনুরাগী ইমরানকে অনুরোধ করেন, বর্তমান ট্রেন্ডে গা ভাসিয়ে তিনি যেন তথাকথিত ‘ম্যাচো’ চরিত্রে অভিনয় না করেন। এর উত্তরে ইমরান সাফ জানান, "শরীরে রক্ত মেখে, রুক্ষ চুলে ঢাকা মুখের রাগী মানুষ সাজার কোনও ইচ্ছে আমার নেই। আমার মনে হয় এই ঘরানার প্রতিনিধিত্ব করার মতো এখন অনেক মানুষ আছেন!” ইমরানের এই মন্তব্যে নেটিজেনদের একাংশ নিশ্চিত যে, ইশারাটি সরাসরি রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ এবং রণবীর সিং-এর ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির দিকেই।
I’m Imran Khan-the guy from Jaane Tu… Ya Jaane Na, Delhi Belly & more… then ghosted everyone and… I dunno, what even happened? Here’s your chance to find out! Here for an AMA on r/indiasocial! Ask me anything about movies (mine or others), cars (I drive them), the 90’s (I remember them), & much more
by u/ImranKhanAMA in indiasocial
অন্য এক প্রশ্নের উত্তরে ইমরান বর্তমান বলিউড নায়কদের ‘টক্সিক’ আচরণের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “আমি লক্ষ্য করেছি এই ছবিগুলোতে মানসিকভাবে অপরিণত পুরুষদের হিংস্রতাকে প্রশ্রয় দেওয়া হয়। কোনও নারী যদি তাঁদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন, তবে তাঁরা তা মেনে নিতে পারেন না। বড়পর্দায় হিংসা দেখানো আর তাকে মহিমান্বিত করা— এই দুটোর মধ্যে বড় পার্থক্য আছে।” অর্থাৎ ইমরান মনে করেন, পর্দায় হিংসা দেখানো আর সেই হিংসাকে ‘কুল’ বা হিরোইজম হিসেবে তুলে ধরার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য আছে। তিনি দ্বিতীয়টির ঘোর বিরোধী। ইমরান স্পষ্ট করে দেন যে, তাঁর রুচি এবং নীতিবোধ কোনও ‘দায়িত্বহীন’ গল্পের অংশ হওয়ার অনুমতি দেয় না।
২০০০-এর দশকের শেষের দিকে যখন ইমরান বলিউডে এসেছিলেন, তখন তিনি চেনা ছকের বাইরে এক সংবেদনশীল ও বাস্তবসম্মত পুরুষের প্রতিচ্ছবি তৈরি করেছিলেন। আজকের হাইপার-ম্যাসকুলিন বা উগ্র পুরুষত্বের যুগে ইমরানের এই মন্তব্য কি বলিউডের গল্প বলার ধরনে কোনও পরিবর্তন আনবে? এখন সেটাই দেখার।
&t=2069s
