সংবাদসংস্থা, মুম্বই: ১১ নভেম্বর, ছোট মেয়ে দিভিশার প্রথম জন্মদিন উদযাপনে মাতলেন দেবিনা বন্দোপাধ্যায় ও গুরমিত চৌধুরী। শনিবার সোশ্যাল মিডিয়ায় সেই সব আনন্দ উদযাপনের টুকরো ছবি ভাগ করে নিলেন তিনি। পার্টিতে ছিল তাঁদের বড় মেয়ে লিয়ানা। সকলেই সেজেছিলেন সাদা পোশাকে।
ছোট্ট দিভিশাকে ফুটফুটে পরীর মত দেখাচ্ছিল। মা দেবিনাও সেজেছিলেন সাদা গাউনে। খোলা চুলে হালকা বাউন্স। মেকআপে ন্যুড আভা। গুরমিত পরেছিলেন সাদা ব্লেজার। বড় মেয়েকেও সাজিয়েছিলেন সাদা ফ্রকে। পারিবারিক উদযাপনের ছবি ভাগ করে নিয়ে ক্যাপশনে দেবিনা লেখেন, "মনে হয় এই তো গতকালের কথা, এই ফুটফুটে বিস্ময় আমার কোলে এল। ঈশ্বরকে ধন্যবাদ বললেও কম বলা হবে। এই শিশুরা আমাকে সব সময় মনে করিয়ে দেয় যে, আমরা যতই পরিকল্পনা করি না কেন শেষমেশ ঈশ্বরের ইচ্ছে জিতবেই। কারণ তাঁর পরিকল্পনা আমাদের জন্য সবথেকে ভাল।""
জন্মদিনে একদিকে চলছিল পার্টি। অন্যদিকে ছিল খুদেদের খেলার অল্প আয়োজন। যা সম্পূর্ণ নিজের পরিকল্পনা অনুযায়ী সাজিয়েছিলেন অভিনেত্রী। ছোট্ট দিভিশাকে আদর করে চিকু বলে ডাকেন দেবিনা।