গঙ্গা ধারাবাহিকে আসছে জোর চমক। নায়িকার স্বপ্ন পূরণের আগেই তা ভাঙতে চলেছে। উঠল তার পিতৃপরিচয় নিয়ে প্রশ্নও! কিন্তু কেন? কী ঘটতে চলেছে গঙ্গা ধারাবাহিকে? 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে গঙ্গা ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে গঙ্গা বিপদ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছে। ফিরছে জীবনের স্বাভাবিক ছন্দে। ইতিমধ্যেই পরীক্ষায় পাশ করে পুলিশের চাকরি পেয়েছে সে। সেই স্বপ্ন পূরণের স্বপ্নেই বিভোর সে। উর্দি আঁকড়ে নানা স্বপ্ন বুনে চলেছে সে। কিন্তু শেষ পর্যন্ত কি আদৌ স্বপ্ন পূরণ হবে তার? নাকি আসবে কোনও বাঁধা? 

চক্রান্ত করা হয় গঙ্গাকে কী করে আটকানো যায় পুলিশ হওয়ার হাত থেকে। খলনায়ক গঙ্গার মায়ের অল্প বয়সের একটি ছবি খুঁজে পায়। এরপরই দেখা যায় নায়িকার বাবা, মা তার শ্বশুর বাড়িতে এসে জানায় গঙ্গা তার বাবার মেয়ে নয়। বরং তার মায়ের অবৈধ সন্তান। এক ডনের মেয়ে। 

তবে কি এবার নিজের আসল বাবাকে খুঁজে পাবে গঙ্গা? পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন উঠতেই চাকরি করাতেও কি সমস্যা তৈরি হবে? আর পুলিশ হওয়া হবে না গঙ্গার? কী ঘটতে চলেছে এবার ধারাবাহিকে, আসছে কোন চমক সেদিকেই নজর থাকবে দর্শকদের। একই সঙ্গে গঙ্গার পিতৃপরিচয় নিয়ে যে প্রশ্ন উঠেছে সেটা কি আদৌ সত্যি নাকি ষড়যন্ত্র, সেটাও দেখার। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Star Jalsha (@starjalsha)