কলেজে ভর্তি হতে না হতেই র্যাগিংয়ের শিকার হলেন জনপ্রিয় অভিনেত্রী! ক্যান্টিনে বসা মাত্রই অনভিপ্রেত ঘটনার মুখোমুখি হন। এদিন সিনিয়রদের মশকরায় সকলের সামনে হাসির পাত্রী হলেন তিনি। কিন্তু কে সেই অভিনেত্রী? আসলে যা ঘটেছে সবটাই ছোটপর্দায়।
'দুলারী' ধারাবাহিকটি মাত্র কয়েকদিন হল শুরু হয়েছে। কিন্তু এর মধ্যেই নজর কেড়েছে এই ধারাবাহিক। গ্রাম থেকে পালিয়ে শহরে চলে এসেছে নায়িকা। মায়ের দেখা পাত্রের সঙ্গে বিয়ে করবে না, নিজের স্বপ্ন পূরণ করবে বলে কলকাতায় এসে কলেজে ভর্তি হয়েছে সে। আর তারপরই কলেজে র্যাগিংয়ের শিকার হল সে।
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'দুলারী' ধারাবাহিকটির নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে দুলারী এবং গুলতি ক্যান্টিনে এসেছে। গুলতি আগেই বসা ছিল। দুলারী সেখানে এসে বসতেই সে আর নড়তে পারে না। তার পিঠ চেয়ারের সঙ্গে আটকে যায়। অনুষা আগে থেকেই সেখানে শয়তানি করে চুইংগাম লাগিয়ে রেখে দিয়েছিল ওকে হয়রান করবে বলে। অনুষা আসলে কিছুতেই চায়নি যে দুলারী এই কলেজে ভর্তি হোক। কিন্তু প্রমিতা দেবীর নির্দেশে সে ভর্তি হতে পেরেছে। তাই তাকে এভাবেই শাস্তি দিল অনুষা।
দুলারী নিজেকে ছাড়ানোর জন্য টানাটানি করতেই তার জামা ছিঁড়ে যায়। আর সেটা দেখে সকলে হেসে ফেলে। ক্যান্টিন জুড়ে ওঠে হাসির রব। অনুষা তাকে এই কলেজ ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। আর তখনই সেখানে এসে উপস্থিত হয় ঋদ্ধ। সে কি বাঁচাতে পারবে দুলারীকে এই অপমানের হাত থেকে। কী ঘটে এবার সেটাই দেখার।
















