সিনেমা হলে বসে সিনেমা দেখাটা বেশ মজার -বন্ধু বা পরিবারের সাথে বাইরে যাওয়া, পপকর্ন কিনে খাওয়া এবং সিনেমাটি উপভোগ করা সব মিলিয়ে আনন্দের সময়। এই সময় অফিস বা ব্যবসার কাজ সবকিছু থেকে দূরে গিয়ে কিছুটা সময় নিজের মতো করে বাঁচা৷ 

কিন্তু ধরুন, আপনি ‘ধুরান্ধর ২: দ্য রিভেঞ্জ’-এর টিকিট বুক করেছেন এবং আপনার বস আপনাকে সিনেমার মাঝপথে কাজ করতে বললেন? আপনি কি তা করবেন? ব্যাপারটা একটু অবিশ্বাস্য মনে হতে পারে, বিশেষ করে যদি আপনি গভীর রাতের শো বুক করে থাকেন। তবে গল্প নয় সত্যিই এমনটা ঘটেছে৷ একজন মহিলাকে সিনেমাহলে সিনেমা চলাকালীন কাজ করতে দেখা গেছে।

খুশি বাত্রা, একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রামে ‘ধুরান্ধর ২’-এর রাত ১১টার শো চলাকালীন এক মহিলার কাজ করার একটি ভিডিও শেয়ার করেছেন। তিনি ভিডিওটির ক্যাপশন দিয়েছেন, "হায় ভগবান! পরকালে আমাকে কর্পোরেট দাস বানিও না।" সঙ্গে ভিডিওটিতে আরও লেখা ছিল, "যাইহোক, রাত ১১টার শো।"

ধুরান্ধর ২- সিনেমাহলে চলাকালীন এক মহিলার কাজ করা নিয়ে ইন্টারনেটে নানা প্রতিক্রিয়া দেখা গিয়েছে। 
একজন লিখেছেন, "ওরা [কর্পোরেট বসরা] ক্লাব থেকে সরাসরি মিটিংয়ে যোগ দেওয়ার কষ্টটা বোঝে না।"

আর একজন জানিয়েছেন, তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন কারণ তার কোম্পানি ধুরন্ধর সিনেমা দেখতে নিয়ে গিয়েছিল।

অন্যজন বলেছেন যে, ওই ব্যক্তির হয়তো রাতের ডিউটি ছিল৷ তার মাঝেই তিনি ধুরন্ধর ২ উপভোগ করছিলেন।

একজন ব্যবহারকারী লিখেছেন, "যে কোনো জায়গা থেকে কাজ করার ব্যাপারটা এখন অনেক বেশি বাড়াবাড়ি হয়ে গেছে।"

 আরেকজন মন্তব্য করেছেন, "ক্লান্তি ঠিক এমনই হয়, সিনেমা দেখাও এখন আর কোনো বিরতি নয়।"

কেউ লিখেছেন যে খারাপ লাগছে মাত্র দুই ঘণ্টার জন্যও ছুটি পায়না৷ কেউ আবার কটাক্ষ করেছেন যে কাজ করতে হলে সিনেমাহলে আসার কী দরকার৷ কারও মতে, পর্দায় রণবীর সিং আছেন কি নেই তাতে ডেডলাইনের কিছু যায় আসে না।