রাজপথের ঠিক মাঝে উল্টে পড়ে আছে একটি গাড়ি। তার উপর দাঁড়িয়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং দেব। ভাবছেন ব্যাপারটা কী? 'দেশু ৭' ছবির বিষয়ে আভাস দিলেন খোদ অভিনেতা। প্রকাশ্যে এল ছবির অফিসিয়াল পোস্টার সহ মুক্তির দিন।

এদিন দেব নিজেই তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন 'দেশু ৭' -এর অফিসিয়াল পোস্টার। সেখানেই দেখা যাচ্ছে, একটি গাড়ি উল্টে পড়ে রয়েছে। তার উপর বন্দুক কাঁধে দাঁড়িয়ে দেব। তাঁর জামা, কপালে রক্ত লেগে। তাঁকে জড়িয়ে তাঁর চোখের দিকে তাকিয়ে শুভশ্রী। তাঁরও ওড়না, চুড়িদার রক্তে মাখামাখি। নেপথ্যে রাজপথে জ্বলে রয়েছে নিয়নবাতি। দাউ দাউ করে জ্বলছে গাড়ি। ধোঁয়ায় ঢেকে চারিদিক। পোস্টার দেখেই স্পষ্ট এটি রোমান্টিক ঘরানার ছবি হতে চলেছে। সঙ্গে থাকবে ভরপুর অ্যাকশনের ছোঁয়া। 

দেব 'দেশু ৭' ছবিটির অফিসিয়াল পোস্টার পোস্ট করে লেখেন, 'ভালোবাসা সহজে হয় না। আর একবার হলে তাকে ছাড়া থাকা যায় না।' (পোস্টদাতার বানান অপরিবর্তিত রাখা হল।) কেবল পোস্টার নয়, এদিন ঘোষণা করা হল যে কবে মুক্তি পাচ্ছে ছবিটি। আগামী ১৬ অক্টোবর, ঠিক পুজোর সময় বড়পর্দায় আসছে 'দেশু ৭'। দেব, শুভশ্রীর ম্যাজিকে আরও একবার ভাসতে চলেছে আপামর বাঙালি। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Dev Adhikari (@imdevadhikari)