সংবাদসংস্থা, মুম্বই: শহরজুড়ে বড়দিনের আমেজ। আর সেই ছুটির আমেজে গা ভাসিয়েছেন বলিউডের "মস্তানি।" বন্ধুদের সঙ্গে লন্ডন পারি দিয়েছেন তিনি শীতকালীন ছুটি উপভোগ করতে। সেই দলে রয়েছেন স্নেহা রামচন্দ্র এবং দিব্যা নারায়ণ। বাদ পড়েছেন রণবীর সিং। দল বেঁধে কেতাদুরস্ত পোশাকে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায়। তাঁর পোস্টে উপচে পড়েছে শুভেচ্ছায়। কমেন্ট বক্সে কী টিপ্পনি দিয়েছেন রণবীর?
সোশ্যাল মিডিয়ায় দীপিকার পোস্ট দেখে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে একটি রেস্তোরাঁর রয়েছেন তাঁরা। মন ভাল করা খাবারের সঙ্গে সেলফি তুলেছেন। দীপিকার পরনে রয়েছে একটি লং জ্যাকেট। হালকা মেকআপ আর হেয়ারস্টাইলে মেসিবান। অন্যদের পরনেও শীতের ভারী পোশাক। সকলকেই বেশ অন্যরকম লাগছে কেতাদুরস্ত উইন্টার ফ্যাশনে। দীপিকার সেই ছবিতে রণবীর একটি হার্ট আই এবং হার্ট ইমোজি পোস্ট করেছেন। অভিনেতা প্রায়ই দীপিকার পোস্টে নানা মন্তব্য করেন। যেন দীপিকার অন্যতম অনুরাগী তিনিই।
গত মাসে দীপিকা এবং রণবীর ইউরোপে তাঁদের পঞ্চম বিবাহ বার্ষিকী উদযাপন করেছেন। সোশ্যাল মিডিয়াতে সে সব ছবি পোস্ট করেছিলেন তাঁরা।
এই মুহূর্তে "কল্কি ২৮৯৮" ছবির জন্য ব্যস্ত দীপিকা। যেটি পরিচালনা করছেন নাগ অশ্বিন। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। এর আগে "পাঠান" ছবিতে ডঃ রুবিনার চরিত্রে বাজিমাত করেছেন অভিনেত্রী। শাহরুখ খানের "জওয়ান" ছবিতেও ক্যামিও করেছেন তিনি। এছাড়াও অভিনেত্রীর হাতে রয়েছে "ফাইটার।" সেখানে তিনি জুটি বেঁধেছেন হৃত্বিক রোশনের সঙ্গে। অন্যদিকে পরিচালক রোহিত শেট্টির "সিংহম এগেইন" ছবিতে পুলিশ অফিসার শক্তি শেট্টির ভূমিকায় দেখা যাবে তাঁকে।