বিশ্ব হাসির দিবস উপলক্ষে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে এক মঞ্চে হাজির হয়েছিলেন দুই বিতর্কিত কৌতুকশিল্পী। একজন প্রবীণ কমেডিয়ান সুনীল পাল এবং বর্তমান প্রজন্মের ইউটিউব তারকা সময় রায়না। কিন্তু সেই মিলনমেলার আনন্দ ম্লান হয়ে গেল বিতর্কের কালো মেঘে। শো-এর একটি বিশেষ অংশে সময় রায়নার ক্রমাগত ‘রোস্টিং’-এর মুখে পড়ে কার্যত কোণঠাসা হয়ে পড়েন সুনীল। এই নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে, তখন নীরবতা ভেঙে মুখ খুললেন খোদ সুনীল পাল। জানালেন, কপিলের মঞ্চে তাঁর সঙ্গে ঠিক কী হয়েছিল এবং তিনি কেন মানসিকভাবে প্রস্তুত ছিলেন না।

 

সুনীল পালের এই সাম্প্রতিক সাক্ষাৎকার ইন্ডাস্ট্রির অন্দরের এক নতুন সমীকরণ সামনে এনেছে। প্রবীণ কমেডিয়ানের অভিযোগ, তাঁকে শো-তে ডাকা হয়েছিল স্ট্যান্ড-আপ কমেডি করার জন্য, কিন্তু সেখানে গিয়ে তিনি দেখেন পুরো চিত্রনাট্যটিই বদলে গেছে। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল বলেন, "আমাকে বলা হয়েছিল সময় রায়না আর রণবীর এলাহাবাদিয়া শো-তে থাকবেন এবং আমাকে আমার স্ট্যান্ড-আপ পারফর্ম করতে হবে। আমি সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে স্ট্যান্ড-আপ হলই না, তার বদলে চলল রোস্টিং। আমি এর জন্য একেবারেই মানসিকভাবে বিন্দুমাত্র প্রস্তুত ছিলাম না।"

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Shaan (@shaan__sayss)