বলিউড অভিনেত্রী নিমিষা নায়ার সম্প্রতি মুম্বইয়ের বুকে এক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হলেন। বান্দ্রার মতো অভিজাত এলাকায় ভোরবেলায় তাঁকে কেবল হেনস্থাই করা হয়নি, বরং তাঁর চালককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাটি ফের একবার মায়ানগরীতে নারী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে।
ঘটনাটি ঘটে গত মঙ্গলবার বিকেলে, যখন নিমিষা তাঁর ব্যক্তিগত গাড়িতে চড়ে বান্দ্রা ওয়েস্টের একটি ঘিঞ্জি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। অভিনেত্রী জানান, একটি অন্য গাড়ির চালক হঠাতই নিমিষার গাড়ির পথ আটকায়। কোনও প্ররোচনা ছাড়াই সেই ব্যক্তি অভিনেত্রীর গাড়ির চালকের ওপর চড়াও হয়। নিমিষা জানান, সেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিটি অত্যন্ত উগ্র আচরণ করছিল এবং তাঁর চালককে উদ্দেশ্য করে গালিগালাজ শুরু করে।
নিমিষার কথায়,"ভোর প্রায় ৪:৫০ নাগাদ খেরওয়াড়ি ফ্লাইওভারের কাছে সম্ভবত মত্ত অবস্থায় থাকা দুই উগ্র যুবক আমার ক্যাব ড্রাইভারকে 'শিক্ষা দেওয়ার' চেষ্টা করে, কারণ তিনি তাঁদের ওভারটেক করেছিলেন। ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের সিসিটিভি ক্যামেরাগুলো পরীক্ষা করলেই এর সত্যতা পাওয়া যাবে। তারা চলন্ত হাইওয়ের মাঝখানে আমাদের পথ আটকানোর চেষ্টা করে এবং শেষমেশ আমাদের গাড়ির সামনে তাদের স্কুটার থামিয়ে দেয়। প্রচণ্ড বাজে ভাষায় তারা আমার ড্রাইভারকে হুমকি দিচ্ছিল, অকথ্য ভাষায় গালিগালাজ করছিল এবং জোর করে গাড়ির দরজা খোলার চেষ্টা করছিল। এমনকী তারা আমাকেও জানালার কাঁচ নামাতে বলে।"
সমাজমাধ্যমে পোস্ট করে অভিনেত্রী তিনি আরও বলেন, "নিজেদের নিরাপত্তার কথা ভেবে আমরা স্বাভাবিকভাবেই তেমন কিছুই করিনি, কারণ ওই যুবকটি স্পষ্টতই ড্রাইভারকে মারধর করার জন্য এসেছিল। হাইওয়ের মাঝখানে অনেক প্রত্যক্ষদর্শীর সামনেই এই হেনস্থা ও আগ্রাসন চলতে থাকে। এরপর যখন তারা বুঝতে পারে যে আমি ভিডিও করছি, তখন তারা সেখান থেকে চম্পট দেয়।"
সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য তৈরি হয়েছে। নিমিষার অনুরাগীরা অভিনেত্রীর সাহসের প্রশংসা করার পাশাপাশি মুম্বইয়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।
