'বাবলি সুন্দরী' ধারাবাহিকে আবার নতুন চমক আসতে চলেছে! কাছে আসতে গিয়েও দূরে যাবে বাবলি আর বিনায়ক। নতুন করে কোন সমস্যা তৈরি হবে দু'জনের মধ্যে?
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'বাবলি সুন্দরী' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বিনায়ক। কিন্তু সে কিছুতেই বাবলিকে সহ্য করতে পারছে না। তাকে দূরে সরিয়ে দিচ্ছে। বাবলি সাহায্য করতে গেলেও সরে যাচ্ছে। না, ঘৃণা থেকে নয়। তাহলে? হিংসা থেকে। বিনায়ক তার অজান্তেই বাবলিকে ভালবেসে ফেলেছে।
বাবলি সাহায্য করতে এলে অর্চির কথা তুলে তাকে সরিয়ে দেয় বিনায়ক। বলে তার কাছে যেতে, বিনায়কের কোনও সাহায্য লাগবে না। বাবলি জানায় সে যখন সত্যিই চলে যাবে, থাকবে না, তখন বিনায়ক তার মর্ম বুঝবে। এর মধ্যেই বাথরুমে গিয়ে পুনরায় চোট পায় নায়ক। তৎক্ষণাৎ ছুটে যায় বাবলি। সাহায্য করতে গিয়ে আবারও ঘনিষ্ঠ হয় দু'জনে। এখন এটাই দেখার পালা এই মান, অভিমান থেকেই তাদের প্রেম শুরু হয়, নাকি দূরত্ব বাড়ে।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Star Jalsha (@starjalsha)
'বাবলি সুন্দরী' ধারাবাহিকে নায়িকার চরিত্রে দেখা যাচ্ছে নবাগতা স্নেহা গুড়িয়াকে। তাঁকে 'ডান্স বাংলা ডান্স' রিয়্যালিটি শো-এ দেখা গিয়েছিল প্রতিযোগী হিসেবে। এছাড়াও কয়েকটি ধারাবাহিকে পার্শ্বচরিত্রে ছিলেন তিনি। তবে নায়িকার চরিত্রে এই প্রথমবার দর্শক দেখছেন স্নেহাকে। তাঁর বিপরীতে বিনায়কের ভূমিকায় রয়েছেন হানি বাফনা। 'বাবলি সুন্দরী'তে খলনায়িকার চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রী প্রিয়াঙ্কা ব্যানার্জিকে। এই ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় প্রতিদিন সম্প্রচারিত হয়। এটি রোজ সন্ধ্যা ৬ টা থেকে দেখা যেত এতদিন। তবে এখন সময় বদলেছে। বর্তমানে 'বাবলি সুন্দরী' দেখা যায় রাত ১১ টা থেকে। আর বাবলির এই ভোল বদলানোর বিশেষ পর্ব দেখা যাব আগামী ২৪ জুলাই। সেদিন ১ ঘণ্টার মহা পর্ব সম্প্রচারিত হবে।