সংবাদসংস্থা, মুম্বই: নতুন বছরে "ছোটে মিঞা" টাইগার শ্রফকে নিয়ে নতুন ছবির বার্তা দিলেন "বড়ে মিঞা" অক্ষয় কুমার! ইনস্টাগ্রামে একটি বিশেষ ছবি শেয়ার করেছেন তিনি। জেট স্কিতে রয়েছেন দুজনে। অক্ষয় পরেছেন গাঢ় সবুজ রঙের টিশার্ট এবং ক্যামোফ্লেজ প্রিন্ট জগার। টাইগার শুধু ট্রাউজার পরেই প্রকাশ্যে এনেছেন তাঁর নিখুঁত চিসেল করা অ্যাবস।
নতুন বছরে, অনুরাগীদের সঙ্গে "বড়ে মিঞা ছোটে মিঞা" ছবির বহুল প্রত্যাশিত লুক শেয়ার করেছেন অভিনেতা। শুধু তাই নয়, তিনি শেয়ার করেছেন একটি প্রাণবন্ত খোলাচিঠিও। সেখানে লিখেছেন, "আপনাদের নুতুন বছর বড় হয়ে উঠুক ছোট ছোট খুশিতে । হ্যাপি নিউ ইয়ার। প্রেক্ষাগৃহে আমাদের সঙ্গে দেখা করতে ভুলবেন না। আসুন ২০২৪ আনন্দময় করে তুলি!"" সঙ্গে ছবি মুক্তির কথাও জানিয়েছেন অভিনেতা। ২০২৪ এর ঈদেই মুক্তি পাচ্ছে "বড়ে মিঞা ছোটে মিঞা।"
ইনস্টাগ্রামে অভিনেতাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়েছেন অনুরাগীরা। একজন মন্তব্য করেছেন, "আসল অ্যাকশন হিরো ফিরে এসেছে।" অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, "আপনাকে দেখলাম, আমার নতুন বছর ভালই কাটবে।"
জাফর পরিচালিত, "বড়ে মিঞা ছোটে মিঞা" ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার , টাইগার শ্রফ , সোনাক্ষী সিনহা এবং পৃথ্বীরাজ সুকুমারন। উল্লেখ্য এই ছবির হাত ধরেই অনেক দিন পরে অক্ষয়ের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সোনাক্ষী।