সংবাদ সংস্থা মুম্বই: মুক্তি পেল 'সিংহম এগেইন' ছবির ঝলক। আর মুক্তি পেতে না পেতেই তা যে মজেছেন দর্শক সে আর বলার অপেক্ষা রাখে না। সমাজমাধ্যমে এইমুহূর্তে তুমুল চর্চায় 'সিংহম এগেইন'-এর ঝলক। প্রায় পাঁচ মিনিটের এই ঝলক-ভিডিওতে নজর কেড়েছেন প্রত্যেক তারকা ৷ এছাড়াও জমাটি হলিউড স্টাইলে অ্যাকশন, হাড় হিম করা স্টান্টের ঝলক যেমন ধরা পড়েছে ঝলকে তেমন বাদ পড়েনি একেবারে রোহিত শেঠির ছন্দে গাড়ি থেকে হেলিকপ্টার ওড়ানো। 

তবে সবথেকে নজর কেড়েছে ছবির গল্পের সঙ্গে রামায়ণ-এর গল্প বলার কায়দা। এবারের দীপাবলিতে রামায়ণ-এর কায়দায় যে রোহিত শেট্টির 'কপ-ইউনিভার্স-এর সুদক্ষ পুলিশেরা কেস সলভ করবে, সেটা ভীষণ স্পষ্ট। 'সিংহম এগেইন'-এর ঝলকে 'রাম' হিসাবে ধরা দিয়েছেন অজয়। 'লক্ষ্মণ' হিসাবে প্রকাশ্যে এসেছেন পুলিশ অফিসার টাইগার শ্রফ। 'হনুমান' এর মতো দেখা মিলবে রণবীর সিংয়ের। ছবিতে 'জটায়ু' হিসাবে থাকবেন অক্ষয় কুমার। আর রাবণ? অর্জুন কাপুর এই চরিত্রে ধরা দেবেন। এবং 'সীতা' হিসাবে করিনা কাপুর খান। তবে নজর কেড়েছে ছবির ঝলকে আলতো করে 'অ্যাভেঞ্জার্স'-এর স্টাইল ছুঁয়ে যাওয়া পরিচালকের মুনশিয়ানা। 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Ranveer Singh (@ranveersingh)