তৃতীয়বার বিয়ে করলেন আমির খান৷ রবিবার অভিনেতার বাসভবনে ঘরোয়া পরিবেশে কাছের বন্ধু আত্মীয়দের উপস্থিতিতে আইনি বিয়ে সারলেন আমির খান এবং গৌরী স্প্র্যাট৷

বরকনের পোশাকে রঙমিলান্তি, বিয়ের শপথবাক্য পাঠের দৃশ্যে মনের মিলও প্রকাশ্যে৷ আমির এবং গৌরী দু'জনেই আইভরি রঙের পোশাকে সেজেছেন বিয়ের দিন৷ আমির এবং গৌরীর মধ্যমণি গৌরীর ছেলে৷ তাঁর পরনে ইন্টার মায়ামি এফসি দলের জার্সি।

রেজিস্ট্রি বিয়েতে শপথবাক্য পাঠ করার সময় গৌরী আমিরের দিকে তাকিয়ে বলেন, "আমি গৌরী স্প্র্যাট, বিয়ে করলাম আমির খানকে৷ আমার আশ্রয়, আমার সুরক্ষাদাতা।" 
এই সময় গৌরী শক্ত করে ধরেছিলেন তাঁর ছেলের হাত৷ স্মিত হাসি মুখে রেখেই আমিরের চোখে চোখ রেখে শপথ নিলেন নতুন জীবনের৷ 

 নববধূ গৌরীর মুখে এই কথা শুনেই ছেলের হাত ধরা অবস্থাতেই গৌরীর হাতে চুমু এঁকে দিলেন আমির খান৷ মধ্যমণিও ছেলেও আমির খানের দিকে তাকিয়ে হাসছে।
উপস্থিত আত্মীয় বন্ধুরা উল্লাসে ফেটে পড়লেন৷ নববধূ গৌরীর মুখে প্রশান্তি আর আনন্দের হাসি৷

কেবল গৌরীর ছেলেই বিয়েতে উপস্থিত এমন নয়, আমির এবং কিরণ রাওয়ের পুত্র আজাদও বাবার বিয়েতে উপস্থিত৷ ইরা জুনেইদে যদিও দেখা যায়নি৷ 

কয়েকদিন আগে একই গাড়িতে আমির খানের জীবনের তিন নারী কিরণ, রীণা এবং গৌরীকে দেখা গেলেও বিয়েতে কিরণ বা রীনা কাউকেই দেখা যায়নি৷ 
স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টে ৫ জুলাই আমির আর গৌরী বিয়ে করলেন৷ নববধূর সাজে ছিল জড়োয়া গয়না আর ফুলের সাজ।