আজকাল ওয়েবডেস্ক: ভোটের মুখে এবার বড় বদল। রাজ্যের ডেপুটি সিইও সুব্রত পালকে সরিয়ে দেওয়া হল। ডেপুটি সিইও-সহ মোট চারজনকে সরিয়ে দেওয়া হয়েছে। সুব্রত পালকে পাঠানো হচ্ছে হেলথ অ্যান্ড ওয়েলফেয়ারের ডেপুটি সেক্রেটারি করে। যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক পদে পাঠানো হচ্ছে রাহুল নাথকে।

 

 অন্যদিকে নরেন্দ্রনাথ দত্তকে, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের অ্যাডিশনাল সেক্রেটারি পদ থেকে পাঠানো হচ্ছে শ্রম বিভাগের অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের অ্যাডিশনাল সেক্রেটারি পদ থেকে সুপ্রিয় দাসকে পাঠানো হচ্ছে খাদ্য দপ্তরে। অন্যদিকে, মিঠু দত্তকে সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দফতরের যুগ্ম সচিব করে পাঠানো হচ্ছে। এই প্রুস্নগে উল্লেখ্য, ভোটের আগে, রাজ্যের একাধিক পদাধিকারিকে অন্যত্র বদল করছে নির্বাচন কমিশন। দিনে দিনে লম্বা হচ্ছে সেই তালিকা। বাংলার শাসক দল লাগাতার বদল নিয়ে প্রশ্নও তুলেছে একাধিকবার। ভোটের মুখে এই বদলে কোনও সমসয়া তৈরি হতে পারেও সংশয় প্রকাশ করেছেন। 

 

অন্যদিকে সোমবারেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যাচ্ছেন অভিষেক ব্যানার্জি। বিকেলেই জানা গিয়েছিল, সোম বিকেলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে যাবেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। অভিষেক পৌঁছনোর আগেই, সেখানে উপস্থিত হন তৃণমূলের মন্ত্রী, নেতারা। বাইরে ক্ষোভ দেখাতে শুরু করেন দলীয় কর্মী সমর্থকরাও।