তিনি আরজি করের নির্যাতিতার মা। মেয়ের মৃত্যুর ন্যায্য বিচারকের দাবিতে লড়ছেন। এবার সেই রত্না দেবনাথই ভোটের ময়দায়ে। বিজেপির পদ্ম প্রতীকে এবার পানিহাটির প্রার্থী রত্না দেবী। তাঁর সম্পত্তির পরিমাণ কত? নির্বাচনী হলফনামায় নিজের সম্পত্তি সংক্রান্ত সব তথ্য় উল্লেখ করেছেন রত্না দেবনাথ।
2
6
হলফনামায় রত্না দেবী জানিয়েছেন, তাঁর কাছে নগদ রয়েছে ২০ হাজার টাকা। তাঁর স্বামী শেখররঞ্জন দেবনাথের হাতে ৪০ হাজার টাকা নগদ রয়েছে।
3
6
বিভিন্ন ব্যাঙ্কের সোদপুর শাখায় রত্না ও শেখররঞ্জন দেবনাথের একাধিক অ্যাকাউন্ট রয়েছে। ব্য়াঙ্ক অব ইন্ডিয়ার (সোদপুর শাখায়) রয়েছে একটি জয়েন্ট অ্যাকাউন্ট। সেখানে রয়েছে ১ লক্ষ ৪ হাজার ৭৪ টাকা। ওই ব্যাঙ্কেই আরেকটি অ্যাকাউন্টে রত্নার রয়েছে ৯০ হাজার ৪২২ টাকা। নির্বাচনী খরচের টাকা রয়েছে মোটে ৩ হাজার। ওই ব্যাঙ্কেই আছে দু'টি ফিক্সড ডিপোজিট। একটি ১ লক্ষ ও অপরটি ৮ লক্ষ টাকার।
4
6
যৌথ মালিকাধীন মারুতির একটি বালেনো গাড়ি রয়েছে রত্না দেবীর। এই গাড়ি ২০২৪ সালের মার্চ মাসে তাঁকে দিয়েছিলেন আরজি করের নির্যাতিতা।
5
6
৩০ গ্রাম সোনার হয়েনা রয়েছে পানিহাটির বিজেপি প্রার্থীর। এই পরিমাণ সোনার বাজারদর ৪ লক্ষ ৩৫ হাজার টাকা। সবমিলিয়ে তাঁর মোট অস্থাবর সম্পত্তি ১৯ লক্ষ ২ হাজার ৪৩২ টাকা। শেখররঞ্জনের অস্থাবর সম্পত্তি পরিমাণ ৩৫ লক্ষ ৯৬ হাজার ৩৪৯ টাকা ৮৩ পয়সা।
6
6
তবে কোনও বসত বা কৃষি জমি নেই রত্না দেবীর। স্থাবর সম্পত্তি হিসাবে অভয়ার বাবার একটি বাড়ি রয়েছে। ১০৮০ বর্গফুটের ওই বাড়িটির বর্তমান বাজারদর ২০ লক্ষ টাকা।