আজকাল ওয়েবডেস্ক: ব্যাঙ্ক অফ বরোদা, মহিলাদের জন্য একটি এক্সক্লুসিভ প্রিমিয়াম সঞ্চয় অ্যাকাউন্ট - বওবি উইমেন স্যাফায়ার সেভিংস অ্যাকাউন্ট চালু করার ঘোষণা করেছে। এই অ্যাকাউন্টটি ১০ লক্ষ টাকার ক্যান্সার কেয়ার কভারেজ পরিকল্পনা, পরিবারের ছয় সদস্য পর্যন্ত বিনামূল্যে অনলাইনে চিকিৎসকের পরামর্শ এবং ওষুধ ও প্যাথলজি পরীক্ষার উপর ছাড়-সহ বিভিন্ন স্বাস্থ্য ও সুস্থতার সুবিধা প্রদান করে।
অ্যাকাউন্টটি ব্যাঙ্কিং এবং জীবনযাত্রার সেরা সুবিধাও প্রদান করে। এটা বিওবি ভূমি রুপে সিলেক্ট ডেবিড কার্ড এর সঙ্গে প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা প্রদান করে। যেমন গার্হস্থ্য বিমানবন্দর লাউঞ্জে অ্যাক্সেস, বিনামূল্যে জিম সদস্যপদ, স্বাস্থ্য পরীক্ষা, স্পা/স্যালন সেশন এবং ওটিটি সাবস্ক্রিপশন। অ্যাকাউন্টধারীরা বিওবিকার্ড টিয়ারা ক্রেডিট কার্ডে রিওয়ার্ড পয়েন্ট আকারে ৫০ শতাংশ প্রথম বছরের ফি ছাড় পাবেন, যা একটি প্রিমিয়াম, মহিলা-কেন্দ্রিক ক্রেডিট কার্ড।
এছাড়াও, বিওবি উইমেন স্যাফায়ার সেভিংস অ্যাকাউন্টধারীরা লকার চার্জে ছাড়, হোম লোন প্রসেসিং চার্জে ৫০ শতাশ ছাড় এবং অন্যান্য বিস্তৃত ব্যাঙ্কিং সুবিধা পাবেন।
বিওবি উইমেন স্যাফায়ার সেভিংস অ্যাকাউন্টের মূল বৈশিষ্ট্য:
• মহিলাদের জন্য উন্মুক্ত
• মাসিক গড় ব্যালেন্স: এক লক্ষ টাকা
• বিনামূল্যে ক্যান্সার চিকিৎসার কভারেজ: ১০.০০ লক্ষ টাকা (১৮ বছর থেকে ৬০ বছর বয়সী মহিলাদের জন্য)
• স্বাস্থ্য ও সুস্থতার সুবিধা: পরিবারের ৬ জন সদস্যের জন্য বিনামূল্যে অনলাইন ডাক্তারের পরামর্শ; ওষুধের উপর ১৫ শতাংশ পর্যন্ত ছাড়; প্যাথলজি টেস্টে ২০ শতাংশ পর্যন্ত ছাড়
• বিওবি ভূমি রুপে সিলেক্ট ডেবিড কার্ড - বিনামূল্যে ইস্যু, ডোমেস্টিক এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস, স্বাস্থ্য পরীক্ষা, জিম সদস্যপদ, স্পা/স্যালুন, উবার কুপন, ওটিটি সদস্যপদ
• বিওবিকার্ড টিয়ারা ক্রেডিট কার্ড: ৫০ শতাংশ প্রথম বছরের ফি ছাড় (পুরস্কার পয়েন্ট হিসাবে), বিনামূল্যে মহিলাদের স্বাস্থ্য প্যাকেজ, ব্যক্তিগত দুর্ঘটনা কভারেজ, মিন্ত্রা, নাইকা, ফ্লিপকার্ড, লেকমে ইত্যাদির ভাউচার, সীমাহীন বিনামূল্যের ডোমেস্টিক এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস
হোম লোন: হোম লোন প্রক্রিয়াকরণ ফিতে ৫০ শতাংশ ছাড়
• লকার সুবিধা: ৫০০ টাকা পর্যন্ত লকার চার্জে ২০ শতাংশ ছাড়
