আজকাল ওয়েবডেস্ক: কোদালিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্রনগর পশ্চিম পাড়ায় রাস্তার ধার থেকে উদ্ধার হওয়া এক সদ্যজাত শিশুকে কেন্দ্র করে তৈরি হল চরম নাটকীয় পরিস্থিতি। কুড়িয়ে পাওয়ার পর শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে দাবি নিয়ে উপস্থিত হন তার প্রকৃত বাবা-মা। অন্যদিকে, শিশুটিকে যে মহিলা উদ্ধার করেছেন, তিনিও সন্তানকে হাতছাড়া করতে নারাজ। এই পরিস্থিতিতে উদ্ধারকারী মহিলার পাশে দাঁড়িয়েছেন স্থানীয় প্রতিবেশীরাও।
রাস্তার ধারে পরিত্যক্ত অবস্থায় সদ্যজাত শিশুটিকে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন স্থানীয় এক মহিলা। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় শিশুটিকে চিকিৎসার জন্য চুঁচুড়া হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছায় চুঁচুড়া থানার পুলিশ, বর্তমানে শিশু টির শারীরিক অবস্থা স্থিতিশীল।
শিশুটি হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই সেখানে হাজির হন শিশুটির আসল বাবা-মা , শিশুটির দাবী জানান এবং শিশুটিকে নিয়ে যেতে চান।অন্যদিকে উদ্ধারকারী রিঙ্কু মন্ডল দাবি করেন, "আমিই ওকে কুড়িয়ে পেয়ে প্রাণ বাঁচিয়েছি, তাই এই বাচ্চার দায়িত্ব আমার।আমিই বাচ্চা টিকে নেবো, আমাকেই যাতে দেওয়া হয় বাচ্চাটিকে।"
এলাকার বাসিন্দা স্নেহা ঘোষ জানান উদ্ধারকারী মহিলার পক্ষ নিয়ে জানান, চরম অবহেলায় ফেলে রাখা শিশুটি আজ কেবল ওই মহিলার মানবিক উদ্যোগেই বেঁচে আছে। তাই শিশুটিকে তাঁর হাতেই তুলে দেওয়া উচিত। শিশুদের বাবা রিপন মালাকার দাবি করেন বাচ্চাটি আমার আমরা বাচ্চাটিকে নিয়ে যাব। আমি জানতামই না ।আজ আমি কাজে গিয়েছিলাম তাই পুরো ব্যাপার জানিনা।
















