শুক্র, সোম এবং তারপর ফের মঙ্গল। মমতার ধরনা মঞ্চে হাজির তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। 

  • ১০ মার্চ ২০২৬ ১৮ : ৫৯

    নির্বাচন কমিশনের উপর দেশের সর্বোচ্চ আদালতও ভরসা রাখেনি, বললেন অভিষেক। বললেন, 'দেশের নির্বাচন কমিশনকে একতরফা সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা সুপ্রিম কোর্ট দেয়নি।' 

  • ১০ মার্চ ২০২৬ ১৮ : ৫৬

    তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ধরনা মঞ্চে বললেন, 'আমরা যে যে দাবী তুলেছিলাম, প্রত্যেকটা দাবিকে সুপ্রিমকোর্ট মান্যতা দিয়েছে।'

  • ১০ মার্চ ২০২৬ ১৮ : ৫৫

     

    অভিষেক বললেন, 'এই জয় বাংলার জয়। আপানাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি, একা কোনওদিন, কোনও কাজ সম্পূর্ণ করতে পারে না। মমতা ব্যানার্জি পথ দেখিয়েছেন, তৃণমূলের কর্মীরা রাস্তায় নেমেছেন। মাথার উপর ১০ কোটি মানুষের ভালবাসা-শুভেচ্ছাকে পাথেয় করে লড়াই লড়ছে তৃণমূলের সৈনিকেরা।' 

  • ১০ মার্চ ২০২৬ ১৮ : ৫৪

    এই নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের নেতৃত্বে ১৫ দিনের কাজ, তিন-চার মাস লাগাতে চাইছে। আজকে সুপ্রিম কোর্ট কেবল আবেদন করার  জাওগা নয়, বলেছে আমরা বাংলার কেস স্পেশাল কেস হিসেবে দেখব। নির্বাচনের একদিন আগে পর্যন্ত প্রয়োজনে ভোটার তালিকায় নাম উঠবে। 

  • ১০ মার্চ ২০২৬ ১৮ : ৫২

    অভিষেক বললেন, 'আমরা মাঠেও আছি, সংসদেও লড়ছি, কোর্টেও লড়ছি।' 

  • ১০ মার্চ ২০২৬ ১৮ : ৫২

    সুপ্রিম কোর্ট  নির্বাচন কমিশনকে ভর্ৎসনা করেছে। শুধু তাই নয়, শীর্ষ আদালত আজ, যাঁদের নাম বাদ  যাচ্ছে, তাঁরা যাতে আবার আবেদনের সুযোগ পায়, কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রাক্তন প্রধান বিচারপতি-সহ একাধিক প্রাক্তন বিচারপতিদের অ্যাপিলের ট্রাইবুন্যাল বেঞ্চ খোলার জন্য ইসিকে বলেছে, কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিয়েছে, এই জয় গণতন্ত্রের জয়, মা-মাটি মানুষের জয়, বাংলার বশ্যতা  বিরোধী আন্দোলনের জন্য, মমতা ব্যানার্জির সংগ্রামের জয়। 

     

  • ১০ মার্চ ২০২৬ ১৮ : ৪৪

     

     আজ সুপ্রিম কর্টে এসআইআর-এর শুনানি ছিল। আমাদের যে আশঙ্কা ছিল, একতরফা, কোনও রকম সুযোগ না দিয়ে, গায়ের জোরে, বিজেপির চাপে প্রকৃত ভোটারদের
     নাম কেটে দেওয়া হচ্ছে এবং তাঁদের আবেদনের সুযোগ থাকছে না, আমরা এই পয়েন্ট আজ সর্বোচ্চ আদালতের সামনে রেখেছিলাম। আমাদের আইনজীবীরা সর্বোচ্চ আদালতে  তা জানিয়েছে।