আজকাল ওয়েবডেস্ক: ৮ মে, শুক্রবার, আনুষ্ঠানিক ভাবে মাধ্যমিকের ফল ঘোষণা করলেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।  পরীক্ষায় নাম নথিভুক্ত করেছিল  ৯ লক্ষ ৭১ হাজার ৬২৫ পরীক্ষার্থী। পরীক্ষা দিয়েছে ৯ লক্ষ ৫৯ হাজার ৭৫৩ জন। চলতি বছরের পরীক্ষায় এর মধ্যে ছাত্র ৪ লক্ষ ২৩ হাজার ১০৩ জন। ছাত্রী ৫ লক্ষ ৩০ হাজার ৬৫০জন।পাশের হার ৮৬.৮৩ শতাংশ। যা গত বছরের তুলনায় বেশি। প্রথম দশের মেধাতালিকায় রয়েছে ১৩১ জন।  এর মধ্যে ১০৩ জন ছাত্র ও ২৮ জন ছাত্রী। ৯০ থেকে ১০০ শতাংশ নম্বর পেয়েছে  ১.৪৬ শতাংশ পরীক্ষার্থী। ১৯টি জেলার ১৩১ জন মেধাতালিকায় প্রথম দশে। উত্তর দিনাজপুর থেকে রয়েছে ১৪ জন,  বীরভূম থেকে ৬ জন, দক্ষিণ ২৪ পরগণা ১১ জন, বাঁকুড়া ১৪ জন, হুগলী ৯ জন। 

রইল পূর্ণাঙ্গ মেধাতালিকা-

 

প্রথমঃ অভিরূপ ভদ্র, রায়গঞ্জ সরোদা বিদ্যামন্দির। প্রাপ্ত নম্বর ৬৯৮। 

দ্বিতীয়ঃ প্রিয়তোষ মুখোপাধ্যায়, সরোজিনী দেবী স্মৃতিমন্দির। প্রাপ্ত নম্বর ৬৯৬। 

তৃতীয়ঃ সৌর জানা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। অঙ্কন কুমার জানা, রামকৃষ্ণ শিক্ষামন্দির। মৈনাক মন্ডল, বাঁকুড়া ক্রিশ্চান কলেজিয়েট স্কুল। প্রাপ্ত নম্বর ৬৯৫। 

চতুর্থঃ অরিজিৎ বর,  ছত্রী বিবেকানন্দ বিদ্যাভবন।  রোম কর্মকার, বাঁকুড়া জেলা স্কুল।  সৌদীপ দাস, সারদা বিদ্যামন্দির। সোহম জোয়ারদার, রায়গঞ্জ করোনেশন হাই স্কুল।  প্রাপ্ত নম্বর ৬৯৪।


পঞ্চমঃ দ্বৈপায়ন বিশ্বাস, বাদকুল্লা ইউনাইটেড অ্যাকাডেমি। স্যমন্তক কুন্ডু, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। স্বরূপ কণ্ঠ, জটেশ্বর হাই স্কুল। বেদশ্রুতি সিংহ, ইসলামপুর গার্লস হাই স্কুল। সন্ময় দেবনাথ, সারদা বিদ্যামন্দির। আয়ুষ সাহা, বালুরঘাট হাই স্কুল। অনরণ্য সরকার, বালুরঘাট হাই স্কুল। প্রাপ্ত নম্বর ৬৯৩।

ষষ্ঠঃ আদৃত গোস্বামী, রহড়া রামকৃষ্ণ মিশন। বিদিশা হালদার, সারদা বিদ্যাপীঠ হাইস্কুল। শঙ্খদীপ মান্না, সুরতপুর শ্রী অরবিন্দ শতবার্ষিকী বিদ্যামন্দির । অর্ণব বর্মন, চিংনগুর্দানিয়া মডেল হাই স্কুল। অগ্নিপ্রভ নন্দ, তমলুক হ্যামিল্টন হাই স্কুল। অগ্নিক মাল, বিষ্ণুপুর হাই স্কুল। সপ্তাশ্ব চট্টোপাধ্যায়, অমর কানন দেশবন্ধু বিদ্যালয়। সৌমাল্য চন্দ্র, কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশন। অর্জয়িতা চক্রবর্তী,বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল। সোহিনী কোলে, পরমবুয়া জগদ্ধাত্রী হাই স্কুল। রৌনক মিত্র, ঘোক্সাডাঙা প্রামাণিক হাই স্কুল। প্রাপ্ত নম্বর ৬৯২। 

সপ্তমঃ দীপ্তরাগ নাথ, গোপালনগর এমএসএস হাই স্কুল। শুচিস্মিতা পণ্ডিত, গোপালনগর এমএসএস হাই স্কুল। দেবাদৃতা সরকার, আলিপুরদুয়ার ম্যাক উইলিয়াম হাই স্কুল। স্বর্ণাভ সর্দার, নবদ্বীপ বকুলতলা হাই স্কুল। এ এস এম সায়াদাতুল্লাহ, বারাসাত পেয়ারি চরণ সরকার গভর্নমেন্ট হাই স্কুল। চম্পক দাস মুন্সি, কাঁচড়াপাড়া হারনেট হাই স্কুল। শ্রীজা বন্দ্যোপাধ্যায়, নৈহাটি কাত্যায়নি গার্লস হাই স্কুল। অনিশ দাস, রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোম। সোমজ্যোতি দাস, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। অভিনব প্রতিহার, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ। অভিষিক্তা রায়, রামকৃষ্ণ শিক্ষামন্দির হাই স্কুল। অবিরূপ দে, তমলুক হ্যামিলটন হাই স্কুল। প্রাপ্ত নম্বর ৬৯১।

অষ্টমঃ কুন্তল পাঞ্জা, কোলাঘাট  থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাই স্কুল। সঞ্চয়ন ভৌমিক, কোলাঘাট  থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাই স্কুল। অর্কপ্রভ পাল, আরামবাগ হাই স্কুল। তানিশা ফকির, কৈলাশ চন্দ্র সাধুখান হাই স্কুল। স্নেহস্মিতা বর্মন, দিনহাটা গার্লস হাই স্কুল। দিয়া পাল, রায়গঞ্জ গার্লস হাই স্কুল। মহাকাশ রায়, কালিয়াগঞ্জ সরলা সুন্দরী হাই স্কুল। কমলেশ সরকার, গাজোল হাজী নাকু মহম্মদ হাই স্কুল। প্রজ্ঞা সাহা, রঘুনাথগঞ্জ রানিভবানী বিদ্যানিকেতন। মৈনাক চক্রবর্তী, মজিলপুর জেএম ট্রেনিং স্কুল।  জীবিতেশ কয়াল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। সৌম্যকান্তি কুইলা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। অনীক দাস, জুজেরসা প্রাণনাথ মান্না ইনস্টিটিউশন। সুসার টুডু, তমলুক হ্যামিলটন হাই স্কুল। শর্মিষ্ঠা গড়াই, দুবরাজপুর শ্রী শ্রী সারদেশ্বরী বিদ্যামন্দির। শুভ্রনীল শিট, বিষ্ণুপুর হাই স্কুল। অপ্রতিম মন্ডল, বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুল। সৌমাল্য ঘোষ, কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল। সমন্বয় নস্কর, রায়গঞ্জ সারদা বিদ্যামন্দির। চেতশী রায়, রায়গঞ্জ সারদা বিদ্যামন্দির। শুভ্রদীপ মন্ডল, গাজোল হাজী নাকু মহম্মদ হাই স্কুল। জিসান হোসেন, কুমারগঞ্জ হাই স্কুল। শাহরিন সুলতানা, মডেল হাই স্কুল (হাই)। অনিকেত শীল, নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন। সূর্যস্নাত বর্মন, রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোম। ঐশিক চক্রবর্তী, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। শুভ্রনীল মিস্ত্রী, হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন। উপায়ন পাল, মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যালয়। বোধিসত্ত্ব ঘোষ, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ। সৌম্য সরকার, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ। সাত্ত্বিকা চক্রবর্তী, সারদা বিদ্যামন্দির হাই স্কুল। প্রাপ্ত নম্বর ৬৯০।

নবমঃ সায়ন পাত্র, মানিকজোড়ে কামিনী কুমারী হাই স্কুল। সারণ্যা নায়েক,মঙ্গলামারো মঙ্গলা অ্যাকাডেমি। অনুষ্কা ভক্ত, রামকৃষ্ণ শিক্ষামন্দির (উচ্চ বিদ্যালয়)। সৌম্যদীপ মাইতি, তমলুক হ্যামিলটন হাই স্কুল। অরিত্র আচার্য, কন্দপাসারা দেশপ্রাণ হাই স্কুল। স্নেহার্ঘ্য পাত্র, পরমানন্দপুর রামনাথ বিদ্যাপীঠ। অদ্রিজ হাজরা, বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন। সায়ন কুম্ভকার, বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুল। মৈনাক নাগ,বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুল। ইন্দ্রনীল মণ্ডল, বাঁকুড়া জেলা স্কুল। আভাস সরকার, কালনা মহারাজ হাই স্কুল।  সৌমদীপ চক্রবর্তী, ভাতার মাধব পাবলিক হাই স্কুল। তমোহা কুন্ডু, আরামবাগ গার্লস হাই স্কুল। সম্বর্ত বেতাল, কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল। প্রত্যয় সামন্ত, সেকেন্দারপুর রাই কে. পি. পাল বাহাদুর হাই স্কুল। উজান ঘোষ, বারুইপাড়া রাখাল বিদ্যাপীঠ। সৃজা দেবনাথ, মাথাভাঙা গার্লস হাই স্কুল। সৌম্যদীপ রায়, সারদা বিদ্যামন্দির (রায়গঞ্জ) উচ্চ বিদ্যালয়। বিবেক সিংহ, সারদা বিদ্যামন্দির (রায়গঞ্জ) উচ্চ বিদ্যালয়। প্রণয় দাস, রায়গঞ্জ করোনেশন হাই স্কুল। এম. ডি. তৌসিফ আফরোজ, গাজোল হাজি নাকু মহম্মদ হাই স্কুল। প্রাপ্ত  নম্বর ৬৮৯।

দশমঃ কস্তুরী সিংহ, লাধুরাম তোষ্ণিওয়াল সারদা বিদ্যামন্দির। তামিম মণ্ডল, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। সৃজন দে সরকার, রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোম। অয়ন হালদার, দক্ষিণ বারাসাত শিবদাস আচার্য হাই স্কুল। অনুরাগ মণ্ডল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়।  শাশ্বত মাইতি, সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির। সুচিস্মিতা চক্রবর্তী, দেউলপুর হাই স্কুল। দেব পাল, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ। অর্কপ্রভ চক্রবর্তী, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ। আদিত্য রাজ, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ। শিবম আনন্দ,পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ। রুদ্রদীপ মণ্ডল, পুরুলিয়া চিত্তরঞ্জন হাই স্কুল। মৌনালী মণ্ডল,সন্তময়ী গার্লস হাই স্কুল। ঐশী খামরাই, সারদা বিদ্যামন্দির (হাই স্কুল)। নয়নিকা পাল, বাঘাদাড়ি দেশপ্রাণ হাই স্কুল। শৌনক মাজি, তমলুক হ্যামিল্টন হাই স্কুল। রূপম আচার্য,কন্দপাসারা দেশপ্রাণ হাই স্কুল। অর্ক মাইতি, কন্দপাসারা দেশপ্রাণ হাই স্কুল। অভিনন্দিতা জানা, হাঁসচরা সিন্ধুবালা মেমোরিয়াল গার্লস হাই স্কুল। সায়নী পিচ্ছালি, পাঁশকুড়া গার্লস হাই স্কুল। দেবাদৃতা কর, পূর্বসুকুটিয়া গোপালকৃষ্ণ বালিকা বিদ্যালয়। এস কে সাদ হোসেন, নব নালন্দা শান্তিনিকেতন। প্রত্যয় ঘোষ, পুরন্দরপুর হাই স্কুল। শরব্যা দেব, বীরভূম জেলা স্কুল। দ্যুতিমান দে, রামপুরহাট জীতেন্দ্রলাল বিদ্যাভবন। অর্কদীপ শীল,বিষ্ণুপুর হাই স্কুল। কৃষ্ণা নন্দী, বাঁকাদহ হাই স্কুল। সৌম্যজিৎ কুণ্ডু, বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুল। অভিষেক মণ্ডল, বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুল। অরিত্র চ্যাটার্জী, স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠ। অভিষেক দাস, আসানসোল রামকৃষ্ণ মিশন হাই স্কুল। সৃজন দাস, কুচুট প্রিয়গোপাল চৌধুরী হাই স্কুল। সৌগত পাল, গোপালনগর এম এস এস হাই স্কুল। শ্রেয়সী সাহা, গোপালনগর এম এস এস হাই স্কুল। অর্চিস্মান মজুমদার, জলপাইগুড়ি জেলা স্কুল। তানভির সাকিব, সারদা বিদ্যামন্দির (রায়গঞ্জ) উচ্চ বিদ্যালয়। প্রাঞ্জল মণ্ডল, সারদা বিদ্যামন্দির (রায়গঞ্জ) উচ্চ বিদ্যালয়।মনীশ ঘোষ, নালাগোলা হাই স্কুল। এম. ডি. সাঈদ আলম, টার্গেট পয়েন্ট স্কুল (হাই স্কুল)। প্রাপ্ত নম্বর ৬৮৮। 

 

উল্লেখ্য, এ বছর জেলাভিত্তিক পাশের হারে প্রথম স্থানে রয়েছে কালিম্পং। পাশের হার ৯৫.১ শতাংশ। দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর। পাশের হার  ৯৪.৮২ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। পাশের হার ৯২.৩১ শতাংশ।