আজকাল ওয়েবডেস্ক: নির্মীয়মাণ বাড়ি থেকে একাধিক বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের বড়ঞা থানার পাঁচথুপি গ্ৰাম পঞ্চায়েতের বেলগ্ৰামে।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে বেলগ্রামের বাসিন্দা মন্টু শেখের বাড়িতে নির্মাণ কাজ চলছিল। সেই সময় শ্রমিকরা ঘরের মধ্যে একটি প্লাস্টিকের বালতি পড়ে থাকতে দেখেন।
বালতির কাছে যেতেই দেখা যায়, তার মধ্যে রয়েছে একাধিক বোমা। পুলিশ সূত্রে জানা গেছে, ওই বাড়ির মালিক কর্মসূত্রে বিদেশে থাকেন। বাড়ির বাকি সদস্যরা আপাতত অন্য গ্রামে থাকছেন। পুলিশের অনুমান বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা বোমা মজুত করেছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বালতি থেকে আটটি তাজা বোমা উদ্ধার হয়েছে। যা নিষ্ক্রিয় করার জন্য বোম্ব ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে।