আজকাল ওয়েবডেস্ক: অপারেশনের পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। বাড়ি ফিরে হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। গত ৪ ডিসেম্বর বাড়িতে পড়ে গিয়ে চোট পেয়েছিলেন তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী। হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
জানা যায়, কোমরের হাড় ভেঙে গিয়েছে কেসিআরের। অস্ত্রোপচার করা হয়। অবস্থা স্থিতিশীলই ছিল। তাঁকে হাসপাতালে দেখতে যান রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি। প্রসঙ্গত, তেলেঙ্গানা রাজ্য গঠনের পর কেসিআর টানা ৯ বছর মুখ্যমন্ত্রীর পদে ছিলেন। কিন্তু এবারেই কংগ্রেসের কাছে হেরে ক্ষমতাচ্যুত হন তিনি। রবিবারই নিজের পদত্যাগপত্র জমা দেন কেসিআর।