আজকাল ওয়েবডেস্ক:‌ ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজের জন্য দল ঘোষণা করল শ্রীলঙ্কা। দলের নেতা করা হয়েছে চরিথ আসালাঙ্কাকে। টি২০ বিশ্বকাপে ব্যর্থ হওয়ায় ওয়ানিন্দু হাসারাঙ্গাকে অধিনায়ক করা হয়নি। তাছাড়া তিনি নির্বাসিত রয়েছেন। এদিকে, ২৭ বছরের আসালাঙ্কা এর আগে দলকে নেতৃত্ব দিয়েছেন। চলতি বছরেই বাংলাদেশের বিরুদ্ধে দুটি টি২০ ম্যাচে তিনি দলকে নেতৃত্ব দিয়েছিলেন।
দীর্ঘদিন পর দলে ফিরেছেন দীনেশ চন্ডিমাল। ১৬ সদস্যের দলে রাখা হয়েছে তরুণ চামিন্দু বিক্রমাসিংঘেকে। 



দলটা এরকম:‌ চরিথ আসালাঙ্কা, পাথুম নিশঙ্ক, কুশল জনিত পেরেরা, আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, দীনেশ চন্ডিমাল, কামিন্দু মেন্ডিস, দাসুন শনকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়ালালাগে, মহেশ থিকসানা, চামিন্দু বিক্রমাসিঙ্ঘে, মাথিসা পাথিরানা, নুয়ান তুষারা, দুষ্মন্ত চামিরা, বিনুরা ফার্নান্দো। 


এদিকে ভারতীয় দল টি২০ সিরিজ খেলতে ইতিমধ্যেই দ্বীপপুঞ্জে চলে গেছে। পাল্লেকেলেতে হবে তিনটি ম্যাচ। আর একদিনের ম্যাচগুলি হবে কলম্বোয়।