আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে নতুন ইতিহাস গড়লেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ব্যাটার প্রথম ক্রিকেটার হিসেবে ৯ হাজার রানের মাইলফলক ছুলেন। ম্যাচের শেষদিকে পরপর দুটি ছক্কা মেরে জয় নিশ্চিত করেন কোহলি।
দেশের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান সোশ্যাল মিডিয়ায় লেখেন, ''বিরাট কোহলিকে যদি কেউ চ্যালেঞ্জ করতে পারে, তাহলে সে বিরাট কোহলি। তাই আইপিএলে এই ৯০০০ রানের মাউন্ট এভারেস্ট তার জন্য চূড়ান্ত গন্তব্য নয়, বরং এটি শুধু একটি পদক্ষেপ মাত্র।
আইপিএলে কোহলির এই ৯ হাজার রানের বেশি সংগ্রহ এসেছে দীর্ঘ সময় ধরে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে। শুধু বড় বড় ইনিংস নয়, নিয়মিত রান করার ক্ষমতাই তাঁকে এই জায়গায় পৌঁছে দিয়েছে।
এখনও পর্যন্ত আইপিএলে তিনি ৮টি সেঞ্চুরি ও অসংখ্য হাফ-সেঞ্চুরি করেছেন, যা বিভিন্ন পরিস্থিতি ও প্রতিপক্ষের বোলিং আক্রমণের বিরুদ্ধে তাঁর দক্ষতার পরিচয় দেয়।
এই ঐতিহাসিক মুহূর্তটি তৈরি হয় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। এই স্টেডিয়াম তাঁর কেরিয়ারের বহু স্মরণীয় ঘটনার সাক্ষী। দিল্লির বিরুদ্ধে নামার আগে ন'হাজার রানের মাইলফলক ছুঁতে কোহলির দরকার ছিল মাত্র ১১ রান। অক্ষর প্যাটেলের বলে একটি সিঙ্গল নিয়ে তিনি রেকর্ডটি স্পর্শ করেন। আইপিএলে সর্বাধিক রানের তালিকায় কোহলির পরেই রয়েছেন রোহিত শর্মা (৭১৮৩ রান)।
এরপর যথাক্রমে শিখর ধাওয়ান (৬৭৬৯), ডেভিড ওয়ার্নার (৬৫৬৫) এবং লোকেশ রাহুল (৫৫৭৯) রয়েছেন। কোহলি মানেই রেকর্ড। বিরাট কোহলি এখন আর রেকর্ডের পিছনে ধাওয়া করেন না। বরং রেকর্ড এসে ধরা দেয় তাঁর কাছেই।
টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আরসিবির পেস জুটি ভুবনেশ্বর কুমার (৩/৫) এবং জশ হ্যাজলউড (৪/১২) মিলে সাতটি উইকেট নেন।
আরসিবি বোলারদের দাপটে দিল্লি ক্যাপিটালস ৭৫ রানে অলআউট হয়ে যায়। চলতি মরসুমে এটাই সর্বনিম্ন স্কোর।
দিল্লির ব্যাটারদের মধ্যে অভিষেক পোড়েল (৩০) সর্বোচ্চ রান করেন। ডেভিড মিলার (১৯) এবং জেমিসন (১২) দুই অঙ্কের রান করলেও তা যথেষ্ট ছিল না।
চতুর্থ ওভারে ৬ উইকেটে ৮ রান হয়ে যাওয়ার ধাক্কা আর সামলাতে পারেনি আরসিবি। বিরাট কোহলি ২৩ রান করলেও তিনি ছুঁয়ে যান রানের এভারেস্ট।















