আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির বহু আগে থেকেই রোহিত শর্মাকে নিয়ে জল্পনা চলছিল। ভারত দুবাইয়ে গিয়েছিল এই রোহিত-জল্পনাকে সঙ্গে করেই। চ্যাম্পিয়ন্স ট্রফির পরই হয়তো হিটম্যান ওয়ানডে থেকে সরে দাঁড়াবেন।
রবিবারের ফাইনালের বল গড়ানোর আগেও রোহিতকে নিয়ে চলছিল দারুণ জল্পনা। সেই রোহিত নিউজিল্যান্ডের রান তাড়া করতে নেমে শুরুতে ঝড় তোলেন। ভারত অধিনায়কের মারমুখী ব্যাটিংয়ে যখন জয়ের গন্ধ পেতে শুরু করে দিয়েছেন সমর্থকরা, তখনই ইন্দ্রপতন। রবীন্দ্রকে গ্যালারিতে ফেলতে গিয়ে স্টাম্পড হলেন। তখন সবাই রোহিতকেই কাঠগড়ায় তুলছেন। এদিকে কোহলিও ব্যর্থ।
কিন্তু এই টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ের গভীরতা এতটাই যে শেষ পর্যন্ত ম্যাচ করে নিল ভারত। সাংবাদিক বৈঠকেও রোহিতের দিকে উড়ে এল অবসর নিয়ে প্রশ্ন। আপনার ভবিষ্যৎ নিয়ে ভেবেছেন? এমন প্রশ্নের উত্তরেই বোধহয় ছিলেন হিটম্যান। ওপেন করতে নেমে যেভাবে তিনি বল গ্যালারিতে ফেলেন, ঠিক সেভাবেই বললেন, ''ভবিষ্যতের কোনও পরিকল্পনাই নেই। যেরকম চলছে চলবে।'' একথা বলার পরে সেই ভুবনভোলানো হাসি দিলেন ভারত অধিনায়ক।
ওয়ানডে ফরম্যাট থেকে তিনি অবসর নিচ্ছেন না। নিজের ভবিষ্যৎ পরিষ্কার করে দিয়ে রোহিত বললেন, '' আর কোনও গুজব ছড়াবেন না।''
অপরাজিত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত। শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শুভেচ্ছা জানিয়েছেন টিম ইন্ডিয়াকে।
An exceptional game and an exceptional result!
— Narendra Modi (@narendramodi)
Proud of our cricket team for bringing home the ICC Champions Trophy. They’ve played wonderfully through the tournament. Congratulations to our team for the splendid all round display.Tweet by @narendramodi
নিউজিল্যান্ডকে হারানোর পরে মোদি লেখেন, '' অসাধারণ খেলা। অসাধারণ ফল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেশে আনার জন্য় জাতীয় ক্রিকেট দলকে নিয়ে গর্বিত। গোটা টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলেছে দল। এই সাফল্যের জন্য সবাইকে শুভেচ্ছা।''
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ''চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য ভারতীয় দলকে অনেক শুভেচ্ছা। টানটান ম্যাচে ছেলেরা কঠোর মানসিকতা, লড়াই ও ধারাবাহিকতার পরিচয় দিয়ে খেতাব জিতেছে।''
Congratulations to our India Team for a spectacular victory in the ICC Champions Trophy tournament 2025 today!
— Mamata Banerjee (@MamataOfficial)
In a breathtaking final match, our boys showed power and resilience of the highest order, kept consistency, and we won the trophy with prowess!
An evening of…Tweet by @MamataOfficial
ভারতীয় দলের খেলার প্রশংসা চলছে সর্বস্তরে।
