আজকাল ওয়েবডেস্ক: মাদকদ্রব্য ব্যবহার করে কাউন্টি ক্রিকেট থেকে নির্বাসিত হলেন নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার ডৌ ব্রেসওয়েল। এই নিয়ে দু'বার কোকেন সেবনের দায়ে অভিযুক্ত হলেন। টেস্ট রেজাল্ট পজিটিভ। ২০২৫ সেপ্টেম্বরে তাঁকে দু'বছরের জন্য নির্বাচিত করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ২৫ সেপ্টেম্বর এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব এবং সমারসেট কাউন্টি ক্রিকেট ক্লাবের মধ্যে একটি প্রথম শ্রেণির ম্যাচ চলাকালীন নমুনা নেওয়া হয়। রিপোর্ট অনুযায়ী, বিশ্বের অ্যান্টি ডোপিং এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর রক্তে কোকেন পাওয়া গিয়েছে। অস্বীকার করেননি ব্রেসওয়েল। ভুল স্বীকার করে নেন।
নিষিদ্ধ মাদক সেবনের জন্য ইসিবির অ্যান্টি ডোপিং এজেন্সির নিয়মের ২.১ এবং ২.২ ধারায় তাঁকে দুই বছরের জন্য নির্বাসিত করা হয়। কিন্তু যেহেতু তাঁর মাদক সেবনের কোনও প্রভাব পারফরম্যান্সে পড়েনি, মাত্র দু'বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়েছিল। ব্রেসওয়েল দোষ স্বীকার করে নেওয়ায় মামলার কোনও শুনানি হয়নি। ২০২৪ সালের নভেম্বরে তাঁকে নির্বাসিত করা হয়। কিন্তু আবার নতুন করে নিষিদ্ধ মাদক দ্রব্য ব্যবহারের জন্য ২০২৭ নভেম্বর পর্যন্ত শাস্তি বহাল থাকবে। তাঁর কাউন্টি ক্লাব একটি বিবৃতিতে জানায়, 'ক্লাব ইসিবির সিদ্ধান্তকে সমর্থন জানাচ্ছে। পেশাদার ক্রিকেটারদের নিয়মকানুন মেনে চলা বাধ্যতামূলক। ক্লাবের নিয়ম মেনে আমরা ওকে রিহ্যাবে সাহায্য করব।' বিশ্বক্রিকেটে এমন ঘটনা নতুন নয়। এর আগেও ডোপিংযের দায়ে অভিযুক্ত হন একাধিক ক্রিকেটার। প্রসঙ্গত, নিউজিল্যান্ডের হয়ে ২৮টি টেস্ট খেলেছেন ব্রেসওয়েল। ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন।
















