আজকাল ওয়েবডেস্ক: মরশুমের শুরুটা এবার ইস্টবেঙ্গলের ভাল হয়েছে। কলকাতা লিগে একের পর এক ম্যাচ জিতছে লাল হলুদের জুনিয়র ব্রিগেড। ডুরান্ড কাপের শুরুটাও দারুণ করেছে কার্লেস কুয়াদ্রাতের দল। শুরুতে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন করে। এবার বিদেশের মাটিতেও জয়। বৃহস্পতিবার শুরু নেক্সট জেন কাপ। তার আগে একটি প্রীতি ম্যাচে লুটন টাউন এফসির অনূর্ধ্ব-১৮ দলকে ৩-০ গোলে হারাল ইস্টবেঙ্গলের জুনিয়র ব্রিগেড। গোল করেন বুনন্দ সিং, ভানলালপেকা গুইতে এবং শ্যামল বেসরা। এদিন লুটন টাউন এফসির মাঠে শুরু থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষকে ম্যাচে ফিরতেই দেয়নি।
জয়ের পর কোচ বিনো জর্জ বলেন, 'এই প্রীতি ম্যাচ আমাদের ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করেছে। লুটনের যুব দল শক্তিশালী। ম্যাচটা যথেষ্ট কঠিন ছিল। এই অভিজ্ঞতা আমাদের ছেলেদের জন্য মূল্যবান। লুটনের মতো ক্লাবের যুব দলের বিরুদ্ধে জেতা সহজ ছিল না। গত বছর ওরা প্রিমিয়ার লিগের অংশ ছিল। তবে আমাদের ছেলেরা এই টুর্নামেন্টের গুরুত্ব জানে এবং বোঝে। আশা করছি ক্রিস্টাল প্যালেস, এভার্টন এবং অ্যাস্টন ভিলার বিরুদ্ধে আমরা আরও ভাল খেলতে পারব।' বৃহস্পতিবার থেকে নেক্সট জেন কাপে অভিযান শুরু ইস্টবেঙ্গলের। অ্যাস্টন ভিলার ট্রেনিং গ্রাউন্ডে ইস্টবেঙ্গলের প্রথম প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস।