আজকাল ওয়েবডেস্ক: আগামী মরশুমের দল প্রকাশ্যে আনল ইস্টবেঙ্গল। বিষয়টা একেবারেই অভিনব। অনুষ্ঠানে ছিলেন কোচ কার্লোস কুয়াদ্রাত। সোমবার এক বিশেষ অনুষ্ঠানে আগামী মরশুমের ২৩ ফুটবলারকে হাজির করল ইমামি ইস্টবেঙ্গল। এদিনের অনুষ্ঠানে প্রথমে আত্মপ্রকাশ ঘটল গোলকিপারদের।
একের পর এক এলেন দেবজিৎ মজুমদার এবং প্রভসুখন গিল। এর পর এলেন ডিফেন্ডারেরা। তার পরে মিডফিল্ডার এবং ফরোয়ার্ডেরা। সেই তালিকায় মাদিহ তালাল, দিমিত্রিয়াস দিয়ামানতাকোস, লালচুংনুঙ্গা, ক্লেটন সিলভা, নন্দকুমার, শৌভিক চক্রবর্তীরা ছিলেন। অনুষ্ঠানে ইমামি ইস্টবেঙ্গলের দুই কর্তা আদিত্য আগরওয়াল এবং বিভাস আগরওয়াল ছাড়াও ইস্টবেঙ্গল ক্লাবের তরফে কর্তা দেবব্রত (নীতু) সরকার এবং সচিব রূপক সাহা ছিলেন। ফুটবলারদের পাশাপাশি সব কোচেরাও হাজির ছিলেন এদিনের অনুষ্ঠানে। ফুটবলাররা যখন একের পর এক আসছিলেন, তখন বাজছিল ক্লাবের গান। এছাড়া গত মরসুমে অধিনায়ক ক্লেটন সিলভার পারফরম্যান্সের একটি ভিডিও দেখানো হয় অনুষ্ঠানে।