৯ এপ্রিল ২০২৬ ১৮ : ৩৭
বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনে ৮৬.৯২% ভোট পড়েছে।
১৯৭৭ সাল থেকে এই কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বোচ্চ ভোট পড়ার হার ছিল ২০০৬ সালে- ৮৬%। ২০২১ সালে কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনে ৮২.২% ভোট পড়েছিল।
৯ এপ্রিল ২০২৬ ১৮ : ৩৫
অসমে ভোটকেন্দ্রের ভিতরে ভিডিও! ভিডিও প্রকাশ্যে আসার পর আসামে এফআইআর দায়ের করা হয়েছে।
৯ এপ্রিল ২০২৬ ১৮ : ৩৩
পুদুচেরি: বিকেল ৩টা পর্যন্ত ৭২.৪% ভোট পড়েছে।
অসম: বিকেল ৩টা পর্যন্ত ৭৫.৯১% ভোট পড়েছে।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী কেরালায় ৬২.৭১% ভোট পড়েছে।
৯ এপ্রিল ২০২৬ ১৩ : ৪৭
দুপুর একটা পর্যন্ত ভোটদানের হার
নির্বাচন কমিশন জানিয়েছে, দুপুর একটা পর্যন্ত অসমে ভোট পড়েছে রেকর্ড ৫৯.৬৩ শতাংশ। কেরলে ভোট পড়েছে ৪৯.৭ শতাংশ। পুদুচেরিতেও ভাল ভোট পড়েছে। ৫৬.৮৩ শতাংশ।
৯ এপ্রিল ২০২৬ ১৩ : ৪৬
ভোট দিলেন অসমের মুখ্যমন্ত্রী
কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে ভোট দিলেন হিমন্ত বিশ্বশর্মা। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও সন্তানরা। তাঁরা ভোট দেন কামপুরের একটি বুথে। জুলুকবাড়ি কেন্দ্র থেকে লড়ছেন হিমন্ত।
৯ এপ্রিল ২০২৬ ১২ : ১১
ভোট দিলেন শশী থারুর
কংগ্রেস সাংসদ শশী থারুর ভোট দিলেন তিরুঅনন্তপুরমের একটি বুথে। ভোট দিয়ে তিনি জানান, ‘কেরলের ভোটে বিজেপির কোনও অস্তিত্ব নেই। এখানে মূল লড়াই শাসক দল এলডিএফ এবং বিরোধী দল ইউডিএফ এর মধ্যে।
৯ এপ্রিল ২০২৬ ১১ : ৪০
বেলা ১১টা অবধি ভোটদানের হার
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, অসমে সকাল ১১টা অবধি ভোট পড়েছে ৩৮.৯২ শতাংশ। কেরলে ভোট পড়েছে ৩৩.২৮ শতাংশ। পুদুচেরিতে ভোট পড়েছে ৩৭.০৬ শতাংশ।
৯ এপ্রিল ২০২৬ ১০ : ৪৪
কামাখ্যা মন্দিরে পুজো অসমের মুখ্যমন্ত্রীর
চাপে রয়েছেন বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা? বৃহস্পতিবার ভোট শুরু হতেই তিনি বাড়িতে পুজো করেন। এরপর পুজো দেন কামাখ্যা মন্দিরে। জালুকবাড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থীর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী।
৯ এপ্রিল ২০২৬ ১০ : ২৭
ভোটারদের প্রভাবিত করার অভিযোগ
পুদুচেরিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী থিয়াগারাজনের বিরুদ্ধে ভোটারদের টাকার টোপ দেওয়ার অভিযোগ উঠেছে। থিয়াগরাজন এবার এনডিএ শিবিরের দল এনআর কংগ্রেসের প্রার্থী হিসাবে পাগুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অভিযোগ, তাঁর অনুরাগীরা নাকি ভোটারদের বলছেন, ভোট দিলে নগদ টাকা ও অন্যান্য সামগ্রী দেওয়া হবে।
৯ এপ্রিল ২০২৬ ১০ : ২৬
উপনির্বাচনে ভোটদানের হার
অসম, কেরল ও পুদুচেরিতে নির্বাচনের পাশাপাশি তিন রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন চলছে। সকাল ৯টা পর্যন্ত কর্নাটকের দেবনাগরী দক্ষিণ এবং বাগালকোট কেন্দ্রে ভোট পড়েছে যথাক্রমে ৯.০১ শতাংশ এবং ১১.৮৭ শতাংশ। নাগাল্যান্ডের কোরিডাং কেন্দ্রে ভোট পড়েছে ১৯.৮০ শতাংশ। আর ত্রিপুরার ধর্মনগরে ভোট পড়েছে ১৫.৬৩ শতাংশ।
৯ এপ্রিল ২০২৬ ০৯ : ৫৫
ভোটদানের হার
অসম, কেরল ও পুদুচেরিতে সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধে ৬টা পর্যন্ত। নির্বাচন কমিশন জানিয়েছে সকাল ৯টা পর্যন্ত অসমে ভোট পড়েছে ১৭.৮৭ শতাংশ। কেরলে ১৬.২৩ শতাংশ ও পুদুচেরিতে ১৭.৪১ শতাংশ ভোট পড়েছে।
৯ এপ্রিল ২০২৬ ০৯ : ২১
ভোটের দিন বাড়িতে পুজোয় বসলেন অসমের মুখ্যমন্ত্রী
অসমে ভোটের দিন সকালে নিজের বাড়িতে পুজো করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘ঈশ্বরের আশীর্বাদ ও মানুষের আস্থায় আমরা অসমের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ।’
৯ এপ্রিল ২০২৬ ০৯ : ১৭
ভোট দিলেন কেরলের মুখ্যমন্ত্রী
ইতিমধ্যেই ভোট দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কান্নুরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি। অন্যদিকে, পুদুচেরির একটি সরকারি স্কুলে ভোট দেন কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভি নারায়ণস্বামী। আবার কেরলের তিরুঅনন্তপুরমে একটি বুথে ভোট দিতে দেখা গেল অভিনেতা মোহনলালকে।
৯ এপ্রিল ২০২৬ ০৮ : ৪৭
প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ, বললেন মোদি
বৃহস্পতিবার সকালে নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় তিনটি পৃথক পোস্ট করে ভোটদানের হার আরও বৃদ্ধি করার আহ্বান জানান। বিশেষত মহিলা এবং যুবদের আরও বেশি সংখ্যায় ভোট দেওয়ার অনুরোধ করেন। মনে করিয়ে দেন যে, প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ।
৯ এপ্রিল ২০২৬ ০৮ : ৪১
অসম, কেরল ও পুদুচেরিতে শুরু ভোটগ্রহণ
শুরু হয়ে গেল বিধানসভা ভোটগ্রহণ। একইদিনে নির্বাচন চলছে অসম, কেরল ও পুদুচেরিতে। গণনা হবে ৪ মে।
অসমে বিধানসভা আসনের সংখ্যা ১২৬, কেরলে ১৪০ এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ৩০। কেরলে ৮৯০, অসমে ৭২২ এবং পুদুচেরিতে ২৯৪ জন প্রার্থী রয়েছেন ভোটের ময়দানে। তিন বিধানসভাতেই হচ্ছে এক দফায় ভোটগ্রহণ।
সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ।
অসম, কেরল ও পুদুচেরিতে চলছে নির্বাচন, দুপুর একটা পর্যন্ত কত শতাংশ ভোট পড়ল?

















