• ৯ অক্টোবর ২০২৬ ১৪ : ৩৩

    বঙ্গে গেরুয়া ঝড়ে বাড়ল আরও দুই বিধায়ক, বিরোধীদের শূন্য় করার হুঁশিয়ারি শুভেন্দুর! ধন্যবাদ জানালেন সংখ্যালঘুদের। 

  • ৯ অক্টোবর ২০২৬ ১৩ : ৩০

    নন্দীগ্রামে ব্যবধান লক্ষাধিক। হাসিরানি রথ ১৩ রাউন্ড শেষে এগিয়েছেন ১ লক্ষ ৫ হাজার ৮৫৪ ভোটে।

  • ৯ অক্টোবর ২০২৬ ১২ : ৫৮

    ১২ রাউন্ড গণনা শেষ রেজিনগরে, ৭০,২৫০ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী শাখারভ সরকার। 

     

  • ৯ অক্টোবর ২০২৬ ১২ : ৫৮

    ১১ রাউন্ড গণনা শেষে নন্দীগ্রামে। ৯০,২০৩ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী হাসিরানি রথ।

  • ৯ অক্টোবর ২০২৬ ১২ : ২৮

    অষ্টম রাউন্ড গণনা শেষে, হাসিরানি রথ এগিয়ে প্রায় ৭০ হাজার ভোটে। 

  • ৯ অক্টোবর ২০২৬ ১২ : ০৭

    রেজিনগরে পঞ্চম রাউন্ড শেষে বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট ৪৮,১০১ এবং রবিনের প্রাপ্ত ভোট ১২,৮০০।

  • ৯ অক্টোবর ২০২৬ ১২ : ০২

    অষ্টম রাউন্ডের শেষে হাসিরানি রথ এগিয়ে ৬৯ হাজার ৪৯৮ ভোটে ।

  • ৯ অক্টোবর ২০২৬ ১১ : ৫৬

    শাখারভ সরকার এগিয়ে যেতে শুরু করতেই বহরমপুরে গণনা কেন্দ্র গার্লস কলেজের পাশের মাঠে আবির খেলা এবং বাজি ফাটিয়ে উৎসবে শুরু করে দিয়েছেন বিজেপির নেতা কর্মীরা।

  • ৯ অক্টোবর ২০২৬ ১১ : ৫৫

     মোট ১৫ রাউন্ডের গণনা হবে রেজিনগরে। বেলা সাড়ে এগারোটা পর্যন্ত ৫ রাউন্ডের গণনা শেষ হয়ে গিয়েছে। 

  • ৯ অক্টোবর ২০২৬ ১১ : ৩৭

    বিধানসভা ভোট থেকে উপনির্বাচন, কয়েকমাসেই নন্দীগ্রামের ভোট ব্যাঙ্কে চমক দিচ্ছে কংগ্রেস। 

  • ৯ অক্টোবর ২০২৬ ১১ : ৩৬

    নন্দ্রীগ্রামে উড়ছে আবীর। ষষ্ঠ রাউন্ড শেষে হাসিরানি রথ এগিয়ে প্রায় ৪৯ হাজার ভোটে। দ্বিতীয় স্থানে কংগ্রেস। 

  • ৯ অক্টোবর ২০২৬ ১১ : ৩৫

    'জয়ের বিষয়ে আমরা নিশ্চিত ছিলাম আগে থেকেই', বিপুল ব্যবধান বাড়িয়ে হাসিরানি বলছেন বিরোধীরা অবলুপ্ত প্রায়। 

  • ৯ অক্টোবর ২০২৬ ১১ : ২৪

    নন্দীগ্রামে বাড়ছে হাসিরানির ব্যবধান। ৪০ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী। 

  • ৯ অক্টোবর ২০২৬ ১১ : ২০

    কয়েক রাউন্ড গণনার পর, নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, তৃতীয় স্থানে সিপিএম, চতুর্থ স্থানে আইএসএফ। 

  • ৯ অক্টোবর ২০২৬ ১১ : ১৪

    রেজিনগর উপনির্বাচনে ভোট গণনা যতই এগিয়ে চলেছে ততই অন্যান্য রাজনৈতিক দলগুলির থেকে ব্যবধান বাড়াচ্ছেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার। তারপরেই একে একে গণনা কেন্দ্র ছাড়ছেন বিরোধী দলগুলির প্রার্থী এবং এজেন্টরা। এক দলের প্রার্থী গেলেন বাড়িতে ঘুমোতে, এক দলের প্রার্থী খেলছেন মেয়ের সঙ্গে। 

  • ৯ অক্টোবর ২০২৬ ১১ : ১২

    রেজিনগরে তিন রাউন্ড গণনা শেষে, প্রথম স্থানে বিজেপি, দ্বিতীয় স্থানে আম জনতা উন্নয়ন পার্টি, তৃতীয় স্থানে কংগ্রেস। 

  • ৯ অক্টোবর ২০২৬ ১১ : ১০

    গণনার তিন ঘণ্টা পর, তৃতীয় রাউন্ড শেষে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথ এগিয়ে প্রায় ৩১ হাজার ভোটে। 

  • ৯ অক্টোবর ২০২৬ ১১ : ০৭

    গণনার শুরু থেকেই দুই কেন্দ্রেই এগিয়ে গেরুয়া শিবিরের প্রার্থী।