সংবাদসংস্থা, মুম্বই: শীত পড়েছে ভালই। এই মরশুমে গরম গরম স্যুপ বা চা বেশ উপভোগ্য। এই সময়টায় আবার নানা রোগ ও অসুস্থতার প্রকোপ বাড়ে। শরীরকে পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে লড়তে প্রস্তুত রাখা দরকার। তার জন্য স্বাস্থ্যকর খাবার এবং নিয়মিত কিছু ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ। কিছু খাবার, ভেষজ এবং মশলা আছে যা আমরা প্রতিদিনের খাবারে যোগ করতে পারি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। অন্যতম হল আদা। পুষ্টিবিদের মতে, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আদার অ্যান্টি-অক্সিডেটিভ এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে । শীতের মরশুমে বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম -এর অন্যতম পছন্দ হল এই আদা চা।
অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যের কারণে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আছে আদার। যেকোনও ইনফেকশনকে কাবু করতে পারে আদা।
গরম জলে আদা মিশিয়ে খেলে সর্দির সমস্যা কমে। এটি একটি সাধারণ ঘরোয়া প্রতিকার। শীতকালে এলাচ, দারুচিনি, লেমন গ্রাস ইত্যাদির মতো অল্প আদা চায়ের সঙ্গে ফুটিয়ে খেলে আরাম পাবেন।
শীতের সময়, অনেকেরই খিদে কমে যায়। সেক্ষেত্রেও উপকারী আদা। আদা, পাতিলেবু এবং ব্ল্যাকসল্ট গরম জলে ফুটিয়ে খান।
এছাড়া, আদা চা বা আদরক ওয়ালি চায়ের জনপ্রিয়তা তো আছেই। সুস্বাদু এই চা মেজাজ ফেরাতে পারে মিনিটেই। আর সেই কারণেই "উইন্টার ব্লুজ কাটাতে অভিনেত্রীর ভরসা এই বিশেষ চা।