আজকাল ওয়েবডেস্ক: শীতের মরশুমে প্রচুর শাকসবজি ও ফল পাওয়া যায়। কিন্তু হার্টের স্বাস্থ্যের জন্য কোন ফল উপকারী? জানুন এই নিয়ে কি বলছেন পুষ্টিবিদ।
রোজ একটা করে আপেল খান। এতে আছে প্রচুর পরিমাণে ফাইবার। এর গ্লাইসেমিক ইনডেক্স ও কম। যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং হার্টের সমস্যার ঝুঁকি কমায়।
শীতের আরও একটি লোভনীয় ফল হল কমলালেবু। এটি ভিটামিন সি- এ ভরপুর। এটি রক্ত জমাট বাঁধা থেকে সুরক্ষা দেয়। ইনফ্লেমেশন কমায়। 
প্রাতরাশে কলা খান। এতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তবে ওবেসিটির সমস্যা থাকলে অবশ্যই পুষ্টিবিদের পরামর্শ নিয়ে ডায়েটে কলা রাখবেন।
আঙুরে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিকঅক্সিডেন্টস। যা শরীরে ইনফরমেশন কমাতে সাহায্য করে । এবং হার্টের স্বাস্থ্য ভাল রাখে।
বিভিন্ন রকমের বেরিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার ও ফাইটো-নিউট্রিয়েন্টস। যা হার্টের সমস্যা ঝুঁকি কমাতে সাহায্য করে। 
বাজারে পাওয়া গেলে পিচ খান। এতে আছে প্রচুর পরিমাণে খনিজ ও ভিটামিন যা হার্ট ভাল রাখতে সাহায্য করে।
এগুলো আপনি স্যালাড বা জুস বানিয়েও খেতে পারেন। কিংবা সন্ধের স্ন্যাক্স হিসেবেও আপনি ফল রাখতে পারেন।