আজকাল ওয়েবডেস্ক: সাবেকি শাড়ি হোক বা হালফিলের পাশ্চাত্য ট্রেন্ডি পোশাক, সবেতেই সাবলীল বলিউডের "কুইন" রানি মুখোপাধ্যায়। সম্প্রতি লাল গোলাপ প্রিন্টের কালো শিফনে নেটপাড়ায় উষ্ণতা বাড়ালেন অভিনেত্রী।
এটি ডিজাইনার সংস্থার বেনটোটা ব্লুম শাড়িতে এভাবেই নজর কাড়লেন অভিনেত্রী। শাড়ির সঙ্গে অভিনেত্রী পড়েছিলেন লাল, সবুজ ও কালো স্ট্রাইপের প্লাঞ্জনেক ব্লাউজ। শাড়ির দাম ১২৫০০ টাকা। শাড়ির সঙ্গে সফট ওয়েভ হেয়ার স্টাইলেই যেন অপরূপ সুন্দরী তিনি। মেকআপে শান্ত ন্যুড টোন। সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট নম্রতা সোনি অভিনেত্রীকে সাজাতে ব্যবহার করেছেন ডিউয়ি পিচ টোন। চোখে গাঢ় কাজল, মাস্কারা দিয়ে সফট স্মোকি আইজ। ঠোঁট হালকা গোলাপি। সঙ্গে ছোট্ট কালো টিপ। সাজের সঙ্গে মিনিম্যাল গয়না বেছে নিয়েছিলেন অভিনেত্রী। গলায় হিরে বসানো সরু চেন। কানে ছোট্ট স্টাড। শাড়ির সঙ্গে হিলের বদলে রানি পরেছিলেন ছোট হিলের কালো বুট।
সপ্তাহান্তের পার্টিতে ছিমছাম ক্লাসি লুকে রানির মতো বাজিমাত করতে পারেন আপনারাও। অনুষ্ঠানের সময় বুঝে বেছে নিন শাড়ির রং। ফ্লোরাল প্রিন্ট এখন ফ্যাশনে ইন। সেক্ষেত্রে গোলাপের বদলে নিজের পছন্দের ফুল আছে প্রিন্টে, এমন শাড়ি কিনুন। তবে এই ধরনের শাড়ির সঙ্গে ব্লাউজ কনট্রাস্ট পরলে মানাবে ভাল।