প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সাদা কালো ঢেউ খেলানো চুল, তীক্ষ্ম চোখনাক ছিপছিপে গড়ন পরনে শাড়ি, মাথায় কাপড় দেওয়া, সাদামাঠা সাজেই তাঁর স্টাইল ছিল সকলের থেকে আলাদা৷
কিন্তু ছোট্ট রাহুল গান্ধীর মনে প্রশ্ন এসেছিল ঠাকুমা মাথায় কাপড় কেন দিয়ে রাখেন? চশমা চোখে একরাশ প্রশ্ন করেন ছোট্ট রাহুল গান্ধী৷
নাতির প্রশ্নের উত্তরে ইন্দিরা গান্ধী খোলসা করেন মাথায় ঘোমটা দেওয়ার আসল কারণ৷ তিনি বলেন, যখন তিনি বাইরে যান, তখন তাঁর চুল এলোমেলো হয়ে যায়। তাই তিনি মাথা ঢেকে রাখেন৷
ঢেকে রাখলে চুল ধুলোবালি এবং রোদের তাপ থেকেও রক্ষা পায়৷ ইন্দিরা গান্ধী বলেন, ঘাড়ের পিছনের দিকে রোদ লাগাটা তাঁর একেবারেই পছন্দ নয়।
প্রশ্ন এখানেই শেষ হয় না৷ রাহুল গান্ধী ঠাকুমাকে প্রশ্ন করেন ঘাড়ের কাছে কাপড় দিয়ে রাখলেও কি রোদ লাগে?
ইন্দিরা গান্ধী তখন তাঁকে শাড়ির আঁচল দিয়ে মাথা ও ঘাড় ঢাকার ধরণটি বুঝিয়ে দেন। বলেন ঘাড়ের কাছে কাপড় রাখলেও তা সরে যায়৷ যদিও সকালের দিকে রোদ বেশি না থাকলে তিনি এইভাবেই ঘুরতে যান বলেও জানিয়েছিলেন৷
বাইরের ধুলো ময়লা তাপ থেকে মাথা এবং চুলকে রক্ষা করতেই যে মাথা ঢাকার দরকার সেটা বুঝিয়ে দিয়ে ইন্দিরা গান্ধী বলেন এই কারণেই আরবের লোকেরা মাথা ঢেকে রাখেন।















