আজকাল ওয়েবডেস্ক: আপনি যদি মুখে টক স্বাদ অনুভব করেন কিংবা অতিরিক্ত মাত্রায় বুকজ্বালা হয়, হতে পারে তা অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ (জিইআরডি) সমস্যার কারণেই। এটি বেশ সাধারণ একটা উপসর্গ। ২০১৯ সালের এক সমীক্ষা অনুযায়ী, বিশ্বজুড়ে ৭৮৩.৯৫ মিলিয়ন মানুষ জিইআরডি-র সমস্যায় আক্রান্ত ছিলেন। কিন্তু আমাদের মধ্যে কতজন এই রোগের লক্ষণ সম্পর্কে সচেতন? গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টদের মতে, অ্যাসিড রিফ্লাক্সের আরও কিছু উপসর্গ আছে, যা কম পরিচিত। সেগুলো কী কী?
১. কানের চাপ
আপনি শুয়ে থাকার সময় কান বন্ধ হয়ে আসা অনুভব করতে পারেন। কেন? গলার উপরের অংশে, খাদ্যনালীর পুল থেকে রিফ্লাক্স উপাদান নাসোফ্যারিনক্স-এ মেশে। চিকিৎসকের মতে, রিফ্লাক্স-প্ররোচিত প্রদাহ এই টিউবগুলিতে চাপ বাড়ায়, যার ফলে কানে বাধা তৈরি হয়। আপনার মনে হবে, কানে কম শুনছেন।
২. শ্বাস নিতে কষ্ট হওয়া
অ্যাসিড আপনার শ্বাসনালীতে প্রবেশ করতে পারে। এবং সমস্যা তৈরি করতে পারে। খাদ্যনালী এবং শ্বাসতন্ত্র কাছাকাছি হওয়ার কারণে অ্যাসিড রিফ্লাক্স কখনও শ্বাসের সমস্যা তৈরি করে। হাঁপানি রোগীদের মধ্যে অ্যাসিড রিফ্লাক্স প্রবল। তারা প্রায়শই দীর্ঘস্থায়ী কাশি, বুকে ব্যথা এবং শ্বাস প্রশ্বাসের সমস্যায় ভোগেন।
৩. দাঁত ও মুখের সমস্যা
দাঁতের ক্ষয়, মুখে টক স্বাদ এবং দুর্গন্ধ, আরও একটা উপসর্গ। অ্যাসিড শক্তিশালী। মুখের লালা দাঁতকে রক্ষা করে। কিন্তু অতিরিক্ত গ্যাস্ট্রিক অ্যাসিডের জন্য সমস্যা বাড়ে।
৪. বুকে ব্যথা
হার্ট অ্যাটাকের সময় যেমন বুকে ব্যথা হয়, অ্যাসিড রিফ্লাক্সের কারণেও বুকে ব্যথা হতে পারে।