আজকাল ওয়েবডেস্ক: মমতা ব্যানার্জির সঙ্গে রয়েছেন, একেবারে শুরুর দিক থেকে। এবার কি তিনিও যাচ্ছেন বিক্ষুব্ধ গোষ্ঠী, টিম-ঋতব্রততে? সোমবার সন্দীপন সাহার সঙ্গে, বিধানসভার বিরোধী দলনেতার ঘরে গেলেন ফিরহাদ হাকিম। আর তারপর থেকেই জল্পনা, মতার সঙ্গে যে কয়েকজন ছিলেন, এবার কি ছোট হচ্ছে সেই তালিকাও। একে একে, আস্থাভাজনরা সরছেন সকলেই?
নীলবাড়ি হাতছাড়া হয়েছে মে মাসে। জুনে তৃণমূলের হাতছাড়া হল কলকাতার ছোট লালবাড়ি, ফিরহাদের পদত্যাগের মাধ্যমে। জল্পনায় সিলমোহর দিয়ে, শুক্রেই কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দেন ফিরহাদ হাকিম। তিনি পুরসভার চেয়ারপার্সনের হাতে তুলে দেন ইস্তফা পত্র।
এর আগে, ৩ তারিখেই জানা গিয়েছিল, পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করে দলনেত্রী মমতা ব্যানার্জির কাছে আর্জি জানান, মমতা ব্যানার্জি তাতে সম্মতি দেন বলেও জানা যায়।
ইস্তফা দিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন, তাঁর সময়কালে, কঠিন পরিস্থিতিতে কীভাবে সামলেছেন পরিস্থিতি। আট বছর তিনি মেয়র পদে ছিলেন। তিনি নিজের করা কাজের খতিয়ান দিয়ে, একই সঙ্গে জানান, কোন কোন কাজ করে যেতে পারলেন না। এদিন তিনি জানান, দাপটের সঙ্গে কাজ করেছেন তাঁর দীর্ঘ মেয়র পদে থাকার সময়কালে। তিবে চেয়ার ধরে তিনি বসে থাকতে চান না, এদিন স্পষ্ট করেন তাও। বলেন, 'চেয়ার ধরে বসে থাকলাম অথচ ঢাল নেই, তলোয়ার নেই নিধিরাম সর্দার। তাই আমি আজ ইস্তফা দিচ্ছি।'















