আজকাল ওয়েবডেস্ক : অনেক সময় দেখা যায় আপনার সঙ্গে কেউ ছবি তুলতে গেলে আপনি এড়িয়ে যান। নিজের ছবি দেখে নিজেই হয়তো খারাপ লাগে। হয়তো মনে করেন কেন আমার ছবি ভালো ওঠে না। 

 

সম্প্রতি বিজ্ঞানীরা এই বিষয়ে একটি গবেষণা করেছেন। সেখানে দেখা গিয়েছে এমন অনেক মানুষ রয়েছে যারা ঘরে রাখা আয়নায় নিজেকে দেখতে যত পছন্দ করে কিন্তু অন্য কারও সঙ্গে ছবি তুলে সে বলে আমার সঙ্গে ছবি তুলো না। আমার ছবি ভালো ওঠে না। 

 

আসলে আমাদের সবার মধ্যেই একটি ব্যাক্তিগত জীবন রয়েছে। সেখানে আমাদের সুখ, দুঃখ সব রয়েছে। এই সবের সরাসরি প্রভাব পড়ে আমাদের ছবিতে। যদিও অনেক মানুষ নিজের সেই দুঃখ চেপে রেখে অন্যদের সেটা বুঝতে দেন না। তবে ছবি কিন্তু কখনো আপনার সঙ্গে মিথ্যা দেখাবে না। সে হল আপনার মনের এক আয়না। 

 

নিজের মনের এই আয়না স্পষ্টভাবে ফুটে ওঠে ছবিতে। তাই এটা খেয়াল করবেন। যারা ছবি তুলতে চান না তারা আয়নার সামনে কিন্তু বেশ স্বস্তি বোধ করেন। 

 

তাই যারা নিজের ছবি তুলতে চান না তাদের কখনোই জোর করা উচিত নয়। তারা যে নিজেকে গুটিয়ে রেখেছেন তাতেই তারা খুশি। অন্যের ভালো ছবি দেখে তারা খুশি হন। কিন্তু নিজে জীবনে অনেক সমস্যা থাকায় তারা নিজেকে সেখান থেকে দূরে সরিয়ে রাখেন। নিজের এক আলাদা জগৎ তৈরী করেন। তাই বিজ্ঞানীরা বলেন কাউকে ছবি তোলার জন্য জোর করবেন না। তাতে তার ক্ষতি হবে।