আজকাল ওয়েবডেস্ক: একটি জনপ্রিয় খাবার সরবারহকারী সংস্থায় পনির বার্গার অর্ডার করেছিলেন মুম্বইয়ের পূর্ব সান্তাক্রুজের বাসিন্দা। নিয়ম মেনেই সেই অর্ডার এসে পৌঁছেছিল তাঁর বাড়িতে। এরপর ওই ব্যক্তি বাক্স খুলতেই তাজ্জব। পনিরের বদলে তাঁর কাছে এসেছে চিকেন বার্গার! এরপর যা ঘটল তা ভয়াবহ। তিনি সোজা চলে যান ওই খাবার প্রস্তুতকারী দোকানে। শুরু করেন ভিডিও।

ভিডিওতে দেখা যাচ্ছে, লোকটি খাবারের দোকানের চারপাশের অস্বাস্থ্যকর পরিস্থিতি তুলে ধরছেন। যা রীতিমত আতঙ্কের। ভিডিও-তে তিনি ব্যাখ্যা করেছিলেন যে, ওই খাবার তৈরির দোকানের রান্নাঘরের অবস্থা আরও খারাপ। কিন্তু, তাঁকে ভিতরে রেকর্ড করার অনুমতি দেওয়া হয়নি। ইনস্টাগ্রাম পোস্টে নিজের অবস্থানটি শেয়ার করেছেন ব্যক্তি ও অন্যদেরকে এই ধরনের দোকান থেকে অর্ডার না করার বিষয়ে সতর্ক করেছেন। ক্যাপশনে লেখা ছিল, "বন্ধুরা, দয়া করে ফ্রেশমেনু ট্যাগ করুন, লোকেশন কালিনা, মুম্বাই, সান্তাক্রুজ পূর্ব।"

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Octane Guy (@octanexoxygen)