আজকাল ওয়েবডেস্ক: আমেরিকান ক্রেডিট রিপোর্টিং ফার্মে কর্মরত কোল্লামের সফটওয়্যার ডেভেলপার অর্চা গত পয়লা মে বিয়ে করেন। অর্চার কারিভেলুরে তাঁর পৈত্রিক বাড়িতে সহকর্মী  এ কে অর্জুনকে বিয়ে করেছিলেন। বিয়ে বাড়ির শেষের দিকে নববধূ অর্চার ২২ লাখ টাকা মূল্যের সোনার গয়েনা উধাও হয়ে যায়। যা নিয়ে শোরগোল পড়ে যায়। এরপর যা হল তা একেবারে রহস্যে মোড়া। 

অতিথিরা চলে যাওয়ার পর অর্চা তাঁর বিয়ের গয়না খুলে একটি কাঁধের ব্যাগে রেখেছিলেন। এরপর শ্বশুর বাড়ির একতলার শোবার ঘরের একটি আলমারিতে সেগুলি রেখেছিলেন। রাত ৯টার দিকে, তিনি আলমারি খুলে দেখেন যে, বহুমূল্যের অলংকার নেই। তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেওয়া হয়।

তদন্তের জন্য আনা হয় পুলিশ কুকুর। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথির তালিকা তৈরি করে নিবিড় তদন্ত শুরু হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলে কান্নুর থেকে আসা বরপক্ষের অতিথিদের।

পায়ান্নুর পুলিশের সাব-ইন্সপেক্টর সনীথ সি জানিয়েছেন যে, ৫ এবং ৬ মে, আমরা কোল্লাম এবং তিরুবনন্তপুরমে ছিলাম। কনের অতিথি এবং তাঁর বন্ধুদের জিজ্ঞাসাবাদ করেছিলাম। কিন্তু আমরা কোনও সূত্র পাইনি। অবশেষে, ৭ই মে, ফের তদন্তের সময় পুলিশ বিয়ে বাড়ির কাছে একটি সাদা কাপড়ের ব্যাগ দেখতে পায়। যা খুলতেই চক্ষুচড়ক। দেখা যায়, খোয়া যাওয়া সোনার সব গয়েনাই রয়েছে সেই কাপড়ের ব্য়াগে। এদিক ওদিক হয়নি হয়নি লাল পাথর বসানো সোনার চুড়ি, ব্রেসলেট, মুদ্রার চেন, ছোট নেকলেস, কানের দুল, আঙুলের আংটি, চেইন, কোমরের বেল্টের। এরপর থেকেই আঙুলের ছাপ বিশেষজ্ঞরা গয়না এবং পরিবারের সকল সদস্যের কাছ থেকে নমুনা সংগ্রহ করেছেন।