আজকাল ওয়েবডেস্ক: আর পাঁচটা সাধারণ দিনের মতোই স্কুলে এসেছিল পড়ুয়ারা। ক্লাস শুরু হওয়ার পর আচমকা গুলি চালানোর বিকট শব্দ। ছুটে আসেন শিক্ষকরা। কানে হাত চেপে আতঙ্কে থরথর করে কাঁপতে থাকে পড়ুয়ারা। ততক্ষণে রক্তাক্ত অবস্থায় ক্লাস ঘরের বাইরে লুটিয়ে পড়েছে তৃতীয় শ্রেণির এক পড়ুয়া। কিছু দূরেই বন্দুক হাতে দাঁড়িয়ে ৫ বছরের শিশু। স্কুলের অভ্যন্তরে নার্সারি পড়ুয়ার বন্দুক হামলায় কার্যত শোরগোল পড়ে গেছে বিহারে।
বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর বিহারের সুপৌল জেলার এক বেসরকারি স্কুলে। ৫ বছরের নার্সারি পড়ুয়া এদিন স্কুল ব্যাগে বন্দুক নিয়ে আসে। প্রকাশ্যে তৃতীয় শ্রেণির পড়ুয়াকে লক্ষ্য করে সে গুলি চালায়। গুলি লাগে ১০ বছরের পড়ুয়ার হাতে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, শিশুটি স্কুল ব্যাগে বন্দুক লুকিয়ে নিয়ে এসেছিল। কীভাবে নার্সারি পড়ুয়া বন্দুকের নাগাল পেল, কেন ওই পড়ুয়াকে লক্ষ্য করে গুলি চালাল, পুরনো ক্ষোভ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর স্বাভাবিকভাবেই পড়ুয়া থেকে অভিভাবকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যেই সমস্ত জেলার স্কুলে পড়ুয়াদের ঢোকার সময়ে ব্যাগ পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে।