আধুনিক প্রযুক্তির যুগে টাকা উপার্জনের অন্যতম মাধ্যম এখন ইউটিউব। কনটেন্ট ক্রিয়েটররা খুব সহজেই চ্যানেল খুলে এই প্ল্যাটফর্ম থেকে উপার্জন করতে পারেন।
2
10
কিন্তু নতুন ইউটিউব চ্যানেল কীভাবে খোলে? কত ঘণ্টার ওয়াচ টাইম, কত ভিউয়ের পর টাকা দিতে শুরু করে ইউটিউব? আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
3
10
ইউটিউব চ্যানেল শুরু করার কথা অনেকেই ভাবেন। তবে সঠিক নিয়ম জানেন না। প্রথমে ভেবে নিন কোন বিষয়ে কনটেন্ট তৈরি করবেন।
4
10
চ্যানেল শুরু করার আগে এটি গুরুত্বপূর্ণ বিষয়। টেক রিভিউ, ভ্লগিং, রান্না, শিক্ষা বা অন্য যে কোনও বিষয় আপনি পছন্দ করে নিন।
5
10
বিষয় বেছে নিলে আপনার টার্গেট অডিয়েন্স নির্ধারণ করাও সহজ হবে। এর ফলে কনটেন্ট বানাতে সুবিধা হবে। এরপরে অ্যাকাউন্ট তৈরি করে ভিডিও আপলোড করুন।
6
10
শুরুর দিকে ভিডিওর কোয়ালিটির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল নিয়মিত কনটেন্ট আপলোড করা। ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করলে দর্শক বৃদ্ধির সম্ভাবনা থাকে অনেক বেশি।
7
10
মনিটাইজেশনের জন্য কী কী শর্ত পূরণ করতে হবে? কবে থেকে ইউটিউব থেকে আয় শুরু হবে? ইউটিউব পার্টনার প্রোগ্রামে (YPP) যোগ দেওয়ার জন্য দু’টি পথ রয়েছে।
8
10
প্রথম, চ্যানেলে অন্তত ১,০০০ জন সাবস্ক্রাইবার থাকতে হবে এবং গত ১২ মাসে মোট ৪,০০০ ঘণ্টা পাবলিক ওয়াচ টাইম পূরণ করতে হবে।
9
10
দ্বিতীয়, যারা মূলত ইউটিউব শর্টস তৈরি করেন, তাঁদের ক্ষেত্রে গত ৯০ দিনের মধ্যে শর্টস ভিডিওতে মোট ১ কোটি (১০ মিলিয়ন) ভিউ থাকতে হবে। পাশাপাশি ১,০০০ জন সাবস্ক্রাইবার থাকা বাধ্যতামূলক।
10
10
শর্ত পূরণ করলেই মনিটাইজেশন মিলবে না। চ্যানেলকে অবশ্যই ইউটিউবের কমিউনিটি গাইডলাইন এবং মনিটাইজেশন নীতি সম্পূর্ণভাবে মেনে চলতে হবে।