ক্ষমতায় আসার পর থেকেই, শহরের রাস্তা, ফুটপাথ, পার্কিং-সহ একাধিক বিষয়ে উদ্যোগী হয়েছে শুভেন্দু সরকার।
2
8
এর আগেই মন্ত্রী অগ্নিমিত্রা পাল করা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, বাড়ি বানানোর সময় রাস্তায় ফেলে রাখা যাবে না ইট-বালি-পাথর।
3
8
এবার পার্কিং নিয়ে বড় বার্তা মন্ত্রীর। কলকাতায় পার্কিং ব্যবস্থা আরও স্বচ্ছ ও আধুনিক করতে বড় পদক্ষেপের কথা জানান অগ্নিমিত্রা পাল।
4
8
তাঁর দাবি, শহরে যানজট কমানো এবং পার্কিং নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি হ্রাস করতে নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে।
5
8
অগ্নিমিত্রা পালের বক্তব্য অনুযায়ী, কলকাতা পুলিশ ইতিমধ্যেই শহরের প্রায় ১৫ হাজার পার্কিং স্পট চিহ্নিত করেছে। এখনও পর্যন্ত প্রায় ৯-১০হাজার তালিকা রয়েছে, সেসব খতিয়ে দেখা হবে।
6
8
তিনি জানান, এই সমস্ত পার্কিং স্থানে ধাপে ধাপে ডিজিটাল পরিষেবা চালু করা হবে। পার্কিংয়ের ফি অনলাইনে জমা দেওয়ার জন্য একটি বিশেষ মোবাইল অ্যাপ তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে নগদ লেনদেনের প্রয়োজন অনেকটাই কমবে।
7
8
এছাড়াও প্রতিটি পার্কিং স্থানে নির্ধারিত পার্কিং ফি স্পষ্টভাবে বোর্ড বা ফলকে প্রদর্শন করা হবে, যাতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বা বিভ্রান্তির সুযোগ না থাকে।
8
8
অগ্নিমিত্রা পালের দাবি, নতুন এই ব্যবস্থা সম্পূর্ণ স্বচ্ছ হবে। এতে পার্কিং সংক্রান্ত অনিয়ম কমবে, নাগরিকদের হয়রানি হ্রাস পাবে এবং শহরে পার্কিং প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠবে।