কয়েক মাস সময় চেয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে সপ্তম পে কমিশন কার্যকর করার লক্ষ্যে আরও একধাপ এগলো রাজ্য সরকার।
2
14
শুক্রবার সপ্তম পে কমিশনের একাধিক নিয়মাবলী এবং শর্ত নির্দিষ্ট করে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। বিজ্ঞপ্তি সপ্তম পে কমিশন কার্যকর করতে কমিশনকে একাধিক বিষয় খতিয়ে দেখার প্রস্তাব দেওয়া হয়েছে।
3
14
বিজ্ঞপ্তিতে বেতন কাঠামো, ন্যূনতম বেতন, বার্ষিক বেতন বৃদ্ধি, কেন্দ্রীয় হারের সঙ্গে বেতন স্তরের সামঞ্জস্য, মহার্ঘ ভাতা (ডিএ), বাড়ি ভাড়া ভাতা, অবসরকালীন সুবিধা-সহ একাধিক বিষয়ে পর্যালোচনার কথা বলা হয়েছে।
4
14
এর আগের পে কমিশনে সরকারি কর্মীদের পরিবারের ভিত্তি ৩.৫ সদস্য করে ধরা হয়েছিল। নতুন বিজ্ঞপ্তিতে ন্যূনতম বেতন নির্ধারণের জন্য পাঁচ সদস্যের পরিবারকে ভিত্তি হিসেবে বিবেচনা করার বলা হয়েছে।
5
14
বার্ষিক বেতন বৃদ্ধিতে বড় পরিবর্তন আসতে চলেছে। বর্তমানে ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধি হয় সরকারি কর্মীদের। কমিশনকে তা অন্তত ৫ শতাংশ করার বিষয়ে খতিয়ে দেখতে বলা হয়েছে। মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন পে-মেট্রিক্স তৈরির হতে পারে।
6
14
ডিএ-ও পরিবর্তন হতে পারে। সর্বভারতীয় উপভোক্তা মূল্যসূচক (এআইসিপিআই)-এর ভিত্তিতে ডিএ-র সংজ্ঞা নির্ধারণ এবং ভবিষ্যতে নিয়মিত ভাবে ডিএ দেওয়ার জন্য ‘স্ট্যান্ডিং অর্ডার’-এর সুপারিশের বিষয়টি কমিশনকে বিবেচনা করতে বলা হয়েছে।
7
14
বাড়িভাড়া ভাতা (এইচআরএ), পরিবহণ ভাতা (টিএ), শিশুদের শিক্ষাভাতা, হস্টেল ভর্তুকি এবং অন্যান্য ভাতার পরিমাণ ও নিয়ম কেন্দ্রীয় পে কমিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে বিবেচনার কথা বলা হয়েছে।
8
14
ন্যূনতম বেতন নির্ধারণে দৈনিক ৩৪৯০ ক্যালোরি পুষ্টির প্রয়োজনীয়তাকে মানদণ্ড হিসেবে বিবেচনার প্রস্তাব দেওয়া হয়েছে। আগের মানদণ্ড ছিল ২৭০০ ক্যালোরি।
9
14
কমিউটেড পেনশন ১১ বছর পর পুনরুদ্ধার, অবসরের সময় ছুটির এনক্যাশমেন্ট এবং ৩০ জুন অবসর নেওয়া কর্মীদের একটি ইনক্রিমেন্ট দেওয়ার বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে।
10
14
বর্তমান কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম ৮-১৫-২৪ বছরের তিন ধাপের। এর পরিবর্তে ৫-৮-১২-১৮-২৪ বছরের পাঁচ ধাপের কাঠামো বিবেচনার কথা বলা হয়েছে কমিশনকে।
11
14
রাজ্যের সরকারি কর্মীদের ডিএ-র পাশাপাশি সপ্তম বেতন কমিশন চালু নিয়ে দাবি ছিল দীর্ঘদিনের। মুখ্যমন্ত্রী ২০২৭ সালে সপ্তম পে কমিশন কার্যকর করার কথা জানিয়েছেন। কমিশন ইতিমধ্যেই গঠিত হয়েছে।
12
14
কমিশনের রিপোর্ট হাতে পেতে কয়েক মাস সময় লাগবে বলে জানিয়েছেন শুভেন্দু। নবান্নের নিয়মাবলী এবং শর্ত সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের পরে সেই কাজ আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। এখন কমিশনের দিকে চেয়ে রয়েছেন সকল রাজ্য সরকারি কর্মীরা।
13
14
রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করার প্রস্তাবও রয়েছে। WBHS-এর হার বাড়ানো এবং সম্পূর্ণ ক্যাশলেস চিকিৎসার বিষয়টি বিবেচনা করা হয়েছে।
14
14
এছাড়াও সরকারি কর্মীদের সঙ্গে সরকারের আলোচনার জন্য Joint Consultative Machinery গঠনের এবং ভালো কাজের জন্য কর্মীদের প্রণোদনা বা বোনাস দেওয়ার ব্যবস্থার প্রস্তাব রয়েছে।